ঢাকাসোমবার , ২৫ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় চার্জার ফ্যানের দাম অতিরিক্ত রাখায় ৩ টি প্রতিষ্ঠানকে জরিমানা- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২৫, ২০২২ ৬:২৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁসদর উপজেলায় বাটার মোড় এলাকায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ অভিযানে চার্জার ফ্যানেন দাম অতিরিক্ত রাখায় ৩ টি প্রতিষ্ঠানকে ৪২ হাজার টাকা জরিমানা

আজ সোমবার ২৫ জুলাই,২০২২ তারিখ বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক(অতিরিক্ত সচিব) মহোদয়ের অর্পিত ক্ষমতাবলে, জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় ও উপজেলা নির্বাহী অফিসারের সহযোগিতায় নওগাঁ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব মো: শামীম হোসেন নওগাঁ জেলার সদর উপজেলায় বাটার মোড় এলাকায় অভিযান পরিচালনা করেন। তদারকিকালে রাজিব ইলেকট্রনিক্সকে চার্জার ফ্যানের দাম পাইকারি ও খুচরা পর্যায়ে অতিরিক্ত রাখায় ৩০,০০০/- টাকা , নিউ মুকুল ইলেকট্রনিক্স ও হক ইলেকট্রনিক্স কে ওয়ালটন চার্জার ফ্যানের দাম সর্বোচ্চ খুচরা মূল্যের চেয়ে বেশী রাখায় যথাক্রমে ১০,০০০/- ও ২০০০/- সহ মোট ৪২,০০০/- টাকা ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ অনুযায়ী জরিমানা আরোপ ও আদায় করা হয়।
অভিযানে নওগাঁ পুলিশ লাইনের একটি চৌকষ টিম সহযোগীতা করেন।
জনস্বার্থে এ ধরনের তদারকি অব্যাহত থাকবে।

উজ্জ্বল কুমার সরকার,নওগাঁ প্রতিনিধিঃ

Don`t copy text!