ঢাকাবুধবার , ২০ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লাকসাম জংশনে অবৈধ প্রায় ২০০ টিকিটসহ রেল কর্মকর্তা আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ২০, ২০২২ ১০:২২ অপরাহ্ণ
Link Copied!

কুমিল্লার লাকসাম রেলওয়ে জংশন স্টেশনে অবৈধ প্রায় ২০০ টিকিটসহ রেল কর্মকর্তা জিয়াউর রহমান নামের এক বুকিং সহকারীকে আটক করা হয়েছে। বুধবার (২০ জুলাই) বেলা সাড়ে ১১টায় লাকসাম রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর (টিআই) মহিউদ্দিন মুকুল কাউন্টার থেকে টিকিটসহ জিয়াউর রহমান নামে এক রেল কর্মকর্তাকে আটক করেন।

রেলওয়ের ট্রাফিক ইন্সপেক্টর টিআই মহিউদ্দিন মুকুল জানান, কালোবাজারে উচ্চ মূল্যে বিক্রির উদ্দেশ্যে টিকিট মজুদ করেন বুকিং সহকারী জিয়াউর রহমান। প্রায় ২০০ টিকিটসহ আটকের পর তাকে দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি অবহিত করা হয়েছে। তারাই পরবর্তী ব্যবস্থা নেবেন।
এ বিষয়ে অভিযুক্ত বুকিং সহকারী জিয়াউর রহমান বলেন, ‘এগুলো রিজেক্টেড টিকিট, কাউন্টারে জমা ছিল। আমাকে মিথ্যা ঘটনায় ফাঁসানো হয়েছে।’

Don`t copy text!