ঢাকামঙ্গলবার , ১৯ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় সাজাপ্রাপ্ত পালাতক আসামি আলিম হোসেনসহ ৮ জন গ্রেপ্তার!!! – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৯, ২০২২ ৮:০৩ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁ জেলা প্রতিনিধিঃ
নওগাঁর মান্দায় সাজাপ্রাপ্ত ও গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামিসহ আটজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ জুলাই) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন কামরুজ্জামান হোসেন (৩৫), নুরুল ইসলাম (৩৭), রুবেল হোসেন (৩২), বাবুল আক্তার (৩৩), কুদ্দুছ আলী (৪৫), লিপি আক্তার (২৩), আলিম হোসেন (৩২) ও রহিমা বিবি (৪০)।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তির মধ্যে আলিম হোসেন সাজাপ্রাপ্ত পলাতক আসামি। গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি পাঁচজন। এছাড়া দুজন অন্য মামলার আসামি।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান জানান, গ্রেপ্তারদের মঙ্গলবার দুপুর ১টার দিকে নওগাঁ জেলহাজতে পাঠানো হয়েছে।

Don`t copy text!