ঢাকামঙ্গলবার , ১৯ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ডাক্তার দেখানোর কথা বলে’ বৃদ্ধা মাকে রাস্তায় ছেড়ে দিল সন্তান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৯, ২০২২ ১১:৩৮ অপরাহ্ণ
Link Copied!

বরিশালের গৌরনদীতে ঢাকা-বরিশাল মহাসড়কের পাশ থেকে মাজেদা বেগম ম’র্জিনা (৭০) নামে এক বৃদ্ধাকে উদ্ধার করা হয়েছে।সোমবার সন্ধ্যায় উপজেলার বাটাজোর এলাকা থেকে অচেতন অবস্থায় উ’দ্ধা’রের পর ওই বৃদ্ধাকে হাসপাতালে ভর্তি করেন স্থানীয়রা।

বাটাজোর বাংলালিংক টাওয়ারের পাহারাদার আ.করিম জানান, ওই বৃদ্ধাকে অচেতন অবস্থায় সোমবার সন্ধ্যায় টাওয়ারের কাছে মহাসড়কের পাশে পেয়ে স্থানীয়রা প্রথমে তাদের কাছে রেখে যান। তাদের সেবাযত্নে বৃদ্ধা কিছুটা সুস্থ হন। পরবর্তীতে সোমবার দিনগত রাত পৌনে ১টার দিকে তাকে উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

হাসপাতালে জ্ঞান ফেরার পর ওই বৃদ্ধা নিজেকে মাজেদা বেগম বলে পরিচয় দেন। তার স্বামীর নাম চাঁন মিয়া মৃধা ও ছে’লের নাম শাহেআলম মৃধা। তার বাড়ি পটুয়াখালীর দশমিনার নলখোলা গ্রামে। পুত্র ও পুত্রবধূ তাকে ডাক্তার দেখানোর নাম করে ওই স্থানে তাকে রেখে চলে গেছে বলে তিনি জানান।

উপজে’লা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের মেডিকেল অফিসার ডা. তৌকির আহম্মেদ জানান, বৃদ্ধার শরীর খুবই দুর্বল। গায়ে সামান্য জ্বরও রয়েছে। তাকে সাধ্যমতো চিকিৎসা’সেবা দেওয়া হচ্ছে।

এ বিষয়ে উপজে’লা নির্বাহী কর্মক’র্তা (ইউএনও) বিপিন চন্দ্র বিশ্বা’স বলেন, বিষয়টি খুবই অমানবিক ও হৃদয়বিদারক। আম’রা প্রথমে বৃদ্ধা মায়ের চিকিৎসার ব্যবস্থা গ্রহণ করব। একইসঙ্গে তার সাথে যারা অমানবিক আচরণ করেছে তাদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।

Don`t copy text!