ঢাকাসোমবার , ১৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

দশ কেজি গাঁজাসহ ৩ জন গ্রেপ্তার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৮, ২০২২ ৯:১৪ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সোনাইমুড়ীতে দশ কেজি গাঁজাসহ ৩ মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (১৭ জুলাই) বিকেলে উপজেলার সোনাইমুড়ী পৌরসভা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন- আক্তার হোসেন (২৫), জাকির হোসেন (৩০) ও সালাউদ্দিন (২৪)। উদ্ধারকৃত গাঁজার বাজারমূল্য ৩ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হারুনুর রশিদ বলেন, ‘সোনাইমুড়ী পৌরসভার রামপুর এলাকা থেকে খুব গোপন সুএে খবর পেয়ে গাঁজা বিক্রির সময় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ঘটনায় সোনাইমুড়ী থানায় তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

সোমবার সকালে গ্রেপ্তারকৃতদের নোয়াখালী চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে

Don`t copy text!