ঢাকারবিবার , ১৭ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সূবর্নচরে গাছে ঝুলছিল স্ত্রীর মরদেহ, স্বামী আটক-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৭, ২০২২ ৯:৩৫ পূর্বাহ্ণ
Link Copied!

নোয়াখালীর সুবর্ণচরে তাসলিমা বেগম রুনা (২৮) নামের এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাসলিমার স্বামীকে আটক করা হয়েছে।

শনিবার (১৬) জুলাই সকালে উপজেলার চরআমানুল্লাহ ইউনিয়নের নয়াপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
তাসলিমা বেগম রুনা ওই গ্রামের মো. ইসলামের মেয়ে। তার স্বামীর নাম মো. ইসমাইল।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেব প্রিয় দাস বলেন, তিনদিন আগে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। শনিবার সকাল ৬ টার দিকে বসতঘরের পাশে একটি গাছে তিন সন্তানের জননী রুনাকে ঝুলতে দেখে পরিবারের লোকজন থানায় খবর দেয়।
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তার স্বামী মো. ইসমাইলকে আটক করা হয়েছে। ময়নাতদন্তসহ অভিযোগ অনুযায়ী তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Don`t copy text!