ঢাকাশুক্রবার , ৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

লক্ষ্মীপুর ক্লাবের উদ্দ্যোগে অসহায় ও দুঃস্থদের মাঝে ঈদ সামগ্রী বিতরন- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৮, ২০২২ ১:৪০ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর প্রতিনিধি : লক্ষ্মীপুর ক্লাবের উদ্দ্যোগে ঈদ উল আযহা উপলক্ষে দুঃস্থ ও অসহায়দের মাঝে ঈদ সামগ্রী বিতরন করা হয়। ঈদ সামগ্রীর মধ্যে রয়েছে ১০ কেজি চাউল, ১ কেজি চিনি, ২ কেজি আটা, ১ কেজি তের ও ১ কেজি লবন। ৫০ জন অসহায় ও দুঃস্থদের মাঝে এই ঈদ সামগ্রী বিতরন করা হয়।
আজ শুক্রবার সকালে দক্ষিন তেমুহনী ক্লাব প্রাঙ্গনে এই ঈদ সামগ্রী বিতরন করেন বাংলাদেশ টেনিস ফেডারেশনের নব-নির্বাচিত সদস্য আবদুর রব শামীম। এসময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর ক্লাবের সাধারন সম্পাদক হুমায়ুন কবির জুয়েল, সদস্য আবদুল খালেক মিলন, তাপস সাহা, নুরুল আজিম বাবর, আমজাদ হোসেন আজিম, আমিনুল ইসলাম রাজুসহ ক্লাবের অন্যান্য সদস্যবৃন্দ। এসময় ক্লাবের নিয়মিত ১৪ জন খেলোয়ারকে ঈদ উপহার দেওয়া হয়।

Don`t copy text!