ঢাকাশুক্রবার , ৮ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে আর্থিক সহতার চেক প্রদান- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৮, ২০২২ ১২:০৯ পূর্বাহ্ণ
Link Copied!

দিনাজপুরের বিরামপুরে কর্মহীন আওয়ামীলীগ,যু্বলীগ,ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা এবারের ঈদ যাতে স্বাচ্ছন্দ্যে উদযাপন করতে পারে সে লক্ষ্যে দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র নিজস্ব তহবিল থেকে বরাবরের মতোই ঈদ উপহার হিসেবে নগদ টাকা এবং ২০২১-২০২২ অর্থ-বছরের জাতীয় সমাজসেবা অধিদপ্তর কর্তৃক ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থেলাসেমিয়া রোগে আক্রান্ত হওয়া রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭জুলাই) সকালে উপজেলা চেয়ারম্যানের কার্যালয়ে নেতাকর্মীদের
টাকা ও আক্রান্ত রোগীদের মাঝে আর্থিক সহায়তার চেক বিতরণ করা।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার পরিমল কুমার সরকারের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি শিবলী সাদিক এমপি’র পক্ষে বক্তব্য রাখেন ও চেক প্রদান করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু, ভাইস চেয়ারম্যানদ্বয় উম্মে কুলসুম বানু, মেজবাউল ইসলাম মন্ডল,
প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক মশিহুর রহমান, উপজেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মামুনুর রশিদ মামুন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম।

উপজেলা সমাজসেবা কর্মকর্তা রাজুল ইসলাম জানান,উপজেলার ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোক, প্যারালাইসিস, জন্মগত হৃদরোগ, থেলাসেমিয়া রোগে আক্রান্ত হওয়া কান্সার ও কিডনি রোগে ৬ জনকে ৫০ হাজার টাকা করে ৩ লক্ষ চেক বিতরণ করা হয়েছে।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম রাজু বলেন,দিনাজপুর-৬ আসনের সংসদ সদস্য শিবলী সাদিক এমপি’র নিজস্ব তহবিল থেকে উপজেলার আওয়ামীলীগ,যু্বলীগ,ছাত্রলীগসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে
২৬ জনকে ৮৮হাজার টাকা প্রদান করা হয়েছে।

এসময় উপজেলা বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারী,সাংবাদিক ও সুধীজনসহ আরো অনেকে উপস্থিত ছিলেন |

Don`t copy text!