ঢাকামঙ্গলবার , ৫ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমান বিস্ফোরক সহ আটক ২

প্রতিবেদক
admin
জুলাই ৫, ২০২২ ৪:১২ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁসদর ঘোষপাড়ায় ৭ তলা ভবন থেকে ৪ কেজি বিস্ফোরক উদ্ধারসহ দুই জন আটক

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ থেকেঃ

নওগাঁয় র‍্যাবের অভিযানে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য উদ্ধার সহ দু’জন আটক।
সত্যতা নিশ্চিত করে র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট কাম্প থেকে জানানো হয়,
র‍্যাব-৫, রাজশাহী এবং র‍্যাব সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল র‍্যাব-৫, রাজশাহীর ব্যাটালিয়ন অধিনায়ক লেঃ কর্ণেল রিয়াজ শাহ্রিয়ার, পিএসসি, জি, আর্টিলারি, মেজর সাকিব এবং কোম্পানী অধিনাকয় সহকারী পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এর নেতৃত্বে মঙ্গলবার ৫ জুলাই পূর্বরাতে নওগাঁ জেলা সদর থানাধীন পৌরসভার পার নওগাঁ ধোপাপাড়া গ্রামস্থ মোবারক আলী (৫৭), পিতা-মৃত মোশারফ আলী’র ৭ম তলা ভবনে অভিযান পরিচালনা করে বিপুল পরিমান বিস্ফোরক দ্রব্য ১/ লালবর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ৪ কেজি ২০০গ্রাম, ২/ প্লাষ্টিকের ব্যাগের ভিতর সাদা বর্ণের কেমিক্যালযুক্ত পাউডার যার ওজন ২ কেজি ৫০০গ্রাম, ৩/ পলিথিনের ভিতর ক্রিষ্টাল সাদা বর্ণের পাউডার যার ওজন ২ কেজি ৪০০গ্রাম, ৪/পলিথিনের ভিতর কেমিক্যালযুক্ত মাটি যার ওজন ১ কেজি ৮০০গ্রাম, ৫/ বিউটেন গ্যাসযুক্ত গঙঙঘ কৌটা ২টি, ৬/ দাহ্য পদার্থযুক্ত ডউ-৪০ কৌটা ১ টি, ৭/ লাল স্কসটেপ দ্বারা মোড়ানো বোম সাদৃশ্য বস্তু ১ টি, ৮/ একটি ব্যাটারী যাতে চঅককঙ ৬ঋ২২ ৯ঠ সহ আরো লেখা আছে, ৯/ লাল স্কসটেপ ২ টি, ১০/ স্কসটেপ দ্বারা বাধাঁনো মোবাইল ব্যাটারী ২টি, ১১/রেজিস্টেন্স ৭টি, ১২/ বাটন সুইচ ৮টি, ১৩/ টিউনিং সুইচ ৬টি, ১৪/ ওঈ ১টি যাতে তঐঅঘএ লেখা আছে, ১৫/ ইন্ডিকেটর ল্যাম্প ৮টি+ ইত্যাদি সহ আসামী ১/ মোঃ ওসমান গনি জিসান (৩০), পিতা-মোঃ আব্দুল ওয়াদুদ, সাং-দক্ষিন বাড্ডা, বাসা নং-প-২/২, ওয়ার্ড নং-২১, থানা-বাড্ডা মেট্রো, জেলা-ঢাকা(ডিএমপি উত্তর), এবং আসামী ২/ শংকর অধিকারী মুকেশ (৪০), পিতা-মনোরঞ্জন অধিকারী, সাং-নোয়াপাড়া, থানা-অভয়নগর, জেলা-যশোর। উপরোক্ত দু’জনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
এ ঘটনায় নওগাঁ সদর মডেল থানায় বিষ্ফোরক দ্রব্যাদি আইন ১৯০৮ অনুসারে মামলা করা হয়েছে বলেও প্রতিবেদককে নিশ্চিত করেছে র‍্যাব।

Don`t copy text!