ঢাকাসোমবার , ৪ জুলাই ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ৪, ২০২২ ৯:০২ অপরাহ্ণ
Link Copied!

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে এবং জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে ও জেলা প্রশাসক, চাঁদপুর স্যারের সার্বিক নির্দেশনায় চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক জনাব নুর হোসেন কর্তৃক ফরিদগঞ্জ উপজেলার ফরিদগঞ্জ বাজার এলাকায় বাজার তদারকি অভিযান পরিচালিত করা হয়েছে।

এসময় সয়াবিন তেল, পেয়াজ ও মসলার বাজার, খাবার হোটেলে এবং একটি হাসপাতাল তদারকি করা হয়। অভিযান চলাকালে মূল্য তালিকা প্রদর্শন না করায় জুয়েলের গোশতের দোকানকে ১৫০০/-, নির্ধারিত মূল্যের চেয়ে অধিক দামে কসমেটিকস পণ্য বিক্রির দায়ে মিম কসমেটিকসকে ১০০০/- এবং এস এস সুজ কে ২০০০/-,পণ্যের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদ উত্তীর্ণের তারিখ না থাকায় মৌচাক কনফেকশনারিকে ২,০০০/-, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাবার প্রক্রিয়া ও বিক্রির দায়ে পাঠান বিরিয়ানি হাউজকে ৩,০০০/- এবং সর্বেশেষ মেয়াদ উত্তীর্ণ ওষুধ রাখার দায়ে সেন্টার হাসপাতালকে ৫,০০০/- জরিমানাসহ সর্বমোট ৬ টি প্রতিষ্ঠানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন -২০০৯ মোতাবেক ১৪,৫০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়েছে।

জনাব নূর হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান, অভিযান চলাকালে বেশকিছু ব্যবসা প্রতিষ্ঠানকে সতর্ক করা হয়। আজ থেকে সয়াবিন তেল প্রতি লিটার ১৯৯/- এবং ৫ লিটার বিক্রি হবে ৯৮০/- দামে এই বিষয়ে সবাইকে জানান দেয়া হয়। পুষ্টি তেলের ডিলারকে ও তদারকি করা হয়েছে। নিত্যপণ্যের দাম মনিটরিং করা হয়। উপস্থিত ব্যবসায়ী ও ক্রেতাদের সচেতন করা হয়।

সহযোগিতায় ছিলেন ফরিদগঞ্জ উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর জনাব নজরুল ইসলাম এবং ফরিদগঞ্জ থানা পুলিশের একটি চৌকস টিম।

জনস্বার্থে বাজার তদারকিমূলক অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!