ঢাকাসোমবার , ২০ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে বাংলাদেশি ব্যবসায়ী নিহত হন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ২০, ২০২২ ১২:৫৬ পূর্বাহ্ণ
Link Copied!

যুক্তরাষ্ট্রে দুর্বৃত্তদের গুলিতে মোঃআবু সালেহ মাহফুজ আহমেদ (৪০) নামের এক বাংলাদেশি নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুন) স্থানীয় সময় রাত ২টার দিকে জর্জিয়া রাজ্যের আটলান্টা শহরের নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে এ ঘটনা ঘটে।

মোঃ আবু সালেহ মাহফুজ আহমেদ নোয়াখালীর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের হরিনারায়ণপুর এলাকার মোঃআবু তাহেরের ছেলে।
তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্ত্রীসহ ৮ বছর বয়সী এক কন্যা ও তিন বছরের ছেলে সন্তান রয়েছে।

নিহতের ভাগনে মোঃ হাসানুজ্জামান বিজয় বলেন, রাতে দুর্বৃত্তরা দোকানে ঢুকে গুলি করে মালামাল লুট করে নিয়ে যায়। বর্তমানে স্থানীয় পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে। দোষীদের খুঁজে বের করতে চেষ্টা চালাচ্ছেন।
বৃহস্পতিবার (১৬ জুন) দুপুরে আটলান্টা শহরের ডোরভিলের আত তাক্বওয়া মসজিদে জানাজা শেষে নিউটন কাউন্টি নামক একটি মুসলিম কবরস্থানে তাকে দাফনের কথা রয়েছে।

Don`t copy text!