ঢাকাবৃহস্পতিবার , ১৬ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ও সহকারীশিক্ষক এর বিদায় সংবর্ধনা 

প্রতিবেদক
admin
জুন ১৬, ২০২২ ৫:৪৯ অপরাহ্ণ
Link Copied!

মাজেদুর রহমান, ঠাকুরগাঁও প্রতিনিধিঃ ঠাকুরগাঁও সদর উপজেলার গড়েয়া এস,সি বহুমূখী উচ্চ বিদ্যালয়ের ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের ও অবসর জনিত কারণে  সহকারী শিক্ষক আফিজার রহমান ও এমদাদুল ইসলামের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

১৬ জুন বৃহস্পতিবার বিকাল ৩ টায় গড়েয়া এস, সি বহুমুখী উচ্চবিদ্যালয় মাঠে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত থেকে বিদায় পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন অনুষ্ঠানে প্রধান অতিথি ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা পরিষদ প্রশাসক মুহা,সাদেক কুরাইশী।

এসময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দীপক কুমার রায়, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও গড়েয়া  ডিগ্রি কলেজের সভাপতি এ্যাডভোকেট আ,স, ম গোলাম ফারুক রুবেল, ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মোস্তাক আলম টুলু,ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট অরুণাংশু দত্ত টিটো, ঠাকুরগাঁও সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোশারুল ইসলাম, গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আফিজার রহমান দুলাল, ১৩নং গড়েয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও গড়েয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক  রইছ উদ্দিন সাজু মাষ্টার, গড়েয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ জাকির হোসেন হেলাল প্রমূখ। 

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন গড়েয়া এস, সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও ঠাকুরগাঁও জেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি, নজমুল হুদা শাহ এ্যাপোলো। 

অনুষ্ঠান পরিচালনা ও সার্বিক তত্ত্বাবধানে ছিলেন গড়েয়া এস সি বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো,ওয়াহিদুল ইসলাম। 

এছাড়াও অত্র শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কর্মচারী,ছাত্র/ ছাত্রী,স্কুল ব্যবস্থাপনা পরিচালনা কমিটির সকল সদস্য বৃন্দ,  সাংবাদিক ও স্থানীয় গন্যমান্য ব্যক্তি বর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। 

অনুষ্ঠান শেষে সকল পরীক্ষার্থীদের জন্য দোয়া ও মোনাজাত করা হয় এবং বিদায় শিক্ষার্থীদের হাতে অতিথি বৃন্দ পরীক্ষা সামগ্রী তুলে দেন।

Don`t copy text!