ঢাকাবুধবার , ১৫ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জে গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১৫, ২০২২ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুর ফরিদগঞ্জে গাবগাছ থেকে পড়ে মো. জিয়াউর রহমান (২৬) নামে এক দিন মজুর যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। উপজেলার ১৬ নং রূপসা ইউনিয়নের পশ্চিম কাউনিয়া গ্রামে ১৫ই জুন বুধবার সকালে এ দুর্ঘটনা ঘটে। মৃত জিয়াউর রহমান ওই গ্রামের বেপারী বাড়ি’র হাসান আলী’র ছেলে।

স্থানীয় ইউপি চেয়ারম্যান ও পুলিশ সূত্রে জানাগেছে, জিয়াউর রহমান ঘটনারদিন সকালে নিজের পরিবারের প্রয়োজনে গাছের শুকনা ডাল সংগ্রহ করতে গাছে উঠে। এসময় হঠাৎ করে গাছ থেকে পড়ে যায় সে। পরবর্তিতে স্থানীয়দের সহায়তায় ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপেক্সে নিয়ে আসলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষনা করে।

বিষয়টি নিয়ে ফরিদগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপেক্সে’র আবাসিক চিকিৎসক ডাক্তার মোমো জানান, জিয়াউর রহমান নামে ওই রোগীকে হাসপাতালে নিয়ে আসলে আমরা পরীক্ষা করে তাকে মৃত পেয়েছি, ধারনা করা হচ্ছে তাকে হাসপাতালে আনার বেশ কিছুক্ষন আগেই মারাগেছে তিনি।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শহীদ হোসেন দৈনিক বাংলার অধিকার কে জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে, জিয়াউর রহমান নিজেদের গাছের থেকে পড়ে মৃত্যুর ঘটনা ঘটেছে। বিষয়টি নিয়ে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Don`t copy text!