ঢাকাশনিবার , ১১ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুড়িগ্রামে দেশের কন্ঠে’র প্রতিষ্ঠাবার্ষিকী পালিত–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ১১, ২০২২ ৪:২৪ অপরাহ্ণ
Link Copied!

বর্ণিল আয়োজনে কুড়িগ্রামে জাতীয় দৈনিক ‘দেশের কন্ঠ’ পত্রিকার ষষ্ঠ বর্ষে পদার্পণে পঞ্চম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

কুড়িগ্রাম প্রেসক্লাবের সৈয়দ শামসুল হক মিলনায়তনে দুপুর সাড়ে ১২ টায় কেক কাটার মধ্যে দিয়ে এ অনুষ্ঠান পালিত হয়।

দৈনিক দেশের কন্ঠ জেলা প্রতিনিধির স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সদর উপজেলা চেয়ারম্যান আমান উদ্দিন আহমেদ মঞ্জুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম পৌর মেয়র কাজিউল ইসলাম, প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাব সভাপতি রাজু মুস্তাফিজ, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান সাজু ও রাজারহাট মডেল প্রেস ক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ হামিদুল ইসলাম জাতীয় দেশের কন্ঠ রাজার হাট (কুড়িগ্রাম) প্রতিনিধি ।

অনুষ্ঠানে বক্তারা দেশ ও জাতির কল্যাণে জাতীয় দৈনিক দেশের কন্ঠে’র ভূমিকার প্রশংসা করেন এবং দেশ ও জাতির কল্যাণে উত্তরোত্তর সমৃদ্ধি লাভ করবে এ আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কুড়িগ্রাম প্রেসক্লাবের দপ্তর সম্পাদক জাগো বাহের প্রতিনিধি শাহিন আহমেদ, বাংলা ট্রিবিউন ও আজকের পত্রিকা’র জেলা প্রতিনিধি আরিফুল ইসলাম রিগ্যান, জাগো নিউজ এর জেলা প্রতিনিধি মাসুদ রানা, ঢাকা পোষ্ট এর জেলা প্রতিনিধি জুয়েল রানা, সিটি নিউজ এর জেলা প্রতিনিধি ফজলুল করিম ফরাজী প্রমূখ।
অনুষ্ঠান শেষে কেক কাটা ও আগত অতিথিদের আপ্যায়নের মধ্যে দিয়ে জাতীয় দৈনিক দেশের কন্ঠ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালন অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

Don`t copy text!