ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পটুয়াখালীর কলাপাড়ায় একাধিকবার ধর্ষন ৭মাসের অন্তঃসত্ত্বা এক যুবতী-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৯, ২০২২ ৯:০৮ পূর্বাহ্ণ
Link Copied!

পটুয়াখালীর কলাপাড়ায় ইয়াসিন হাওলাদার (৫০) নামের এক মুদি দোকানীর বিরুদ্ধে এক যুবতীকে (১৮) একাধিকবার ধর্ষনের অভিযোগ উঠেছে। এতে ওই যুবতী ৭ মাসের অন্তসত্তা হয়ে পড়েছে। আজ বুধবার এ ঘটনায় ওই যুবতীর মা কলাপাড়া থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেছেন।
মামলা সূত্রে জানাগেছে, লালুয়া ইউনিয়নের চান্দুপাড়া গ্রামের ওই যুবতীর মা ও বাবা প্রতিনিয়ত গভীর রাতে নদীতে মাছ শিকারে যান। এ সুযোগে প্রায় ৮ মাস আগে মুদি দোকানী ইয়াসিন তাদের ঘরের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে ওই যুবতীকে তার ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষন করে। এসময় এ ঘটনা কাউকে জানালে বা বললে ওই যুবতীকে মেরে ফেলার হুমকি দেয় ইয়াসিন। পরে ওই যুবতীর দুই মাস আগে বিয়ে হলে গত ৪ জুন স্বামীর বাড়িতে বসে তার শাররীক পরিবর্তন দেখে বিষয়টি ধরা পরে।

কলাপাড়া থানার অফিসার ইনচার্জ ওসি মো. জসিম জানান, ওই যুবতীকে মেডিকেল রিপোর্টের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এছাড়া আসামীকে গ্রেফতারের সর্বোচ্চ চেষ্টা অব্যাহত আছে।

Don`t copy text!