ঢাকাবৃহস্পতিবার , ৯ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নোয়াখালীতে অবৈধ পাঁচ হাসপাতাল ক্লিনিক সিলগালা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৯, ২০২২ ৫:৩৬ অপরাহ্ণ
Link Copied!

নোয়াখালী জেলা শহরের কয়েকটি স্থানে অবৈধ, লাইসেন্সবিহীন হাসপাতাল ও ক্লিনিকের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।

এ সময় বিভিন্ন অনিয়মের অভিযোগে ২টি ফিজিওথেরাপি সেন্টার, ২টি ডায়াগনস্টিক ও ১টি হাসপাতাল সিলগালা করে দেওয়া হয়েছে।

বুধবার (৮ জুন) দুপুর থেকে বিকেল পর্যন্ত এ অভিযান পরিচালনা করেন জেলা সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার।
সিভিল সার্জন কার্যালয়ের তথ্যমতে, সরকারি নির্দেশনা অনুযায়ী অবৈধ ও চিকিৎসার নামে মানুষের সঙ্গে প্রতারণা করছে এমন প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে।

অভিযানকালে মাইজদীর সেভ লাইফ ডায়াগনস্টিক সেন্টার, মাতৃছায়া হাসপাতাল, সু-স্বাস্থ্য ফিজিওথেরাপি সেন্টার, বেটার লাইফ ফিজিওথেরাপি সেন্টার ও দেশবন্ধু ডায়াগনস্টিক কমপ্লেক্সটি বন্ধ করে দেওয়া হয়।

জেলা সিভিল সার্জন ডা. মোঃ মাসুম ইফতেখার বলেন,

স্বাস্থ্য অধিদপ্তরের নির্দেশে সারাদেশের মতো নোয়াখালী জেলাজুড়ে এর আগেও অবৈধ ২২টি প্রতিষ্ঠান বন্ধ করা হয়েছিল।

এ অভিযানে বন্ধ করা হয়েছে আরও ৫টি অবৈধ প্রতিষ্ঠান।

ডা. মোঃ মাসুম ইফতেখার আরও বলেন,

মানুষের উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতের লক্ষ্যে নিবন্ধন নেই, নিবন্ধন থাকলেও হালনাগাদ নেই এবং নিয়ম অনুযায়ী চিকিৎসক, সেবিকা ও টেকনোলজিস্টসহ লোকবল যেসব প্রতিষ্ঠানে নেই তাদের বিরুদ্ধে এ অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার নাইমা নুসরাত জাবীন,
সিভিল সার্জন কার্যালয়ের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার মোঃ সাইফুদ্দিন মাহামুদ চৌধুরী, প্রধান সহকারী এ টি এম আকরাম উল্যাহ।

Don`t copy text!