ঢাকাবুধবার , ৮ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিরামপুরে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন- জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী- দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুন ৮, ২০২২ ১০:৩৯ অপরাহ্ণ
Link Copied!

দিনাজপুর জেলার বিরামপুর উপজেলায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যয়নরত অসচ্ছল মেধাবী ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষা উপকরণ হিসেবে বাইসাইকেল বিতরণ করা হয়েছে।

বুধবার (৮ জুন) বিকেলে বিরামপুর উপজেলা পরিষদ চত্বরে অসচ্ছল মেধাবী ক্ষুদ্র নৃগোষ্ঠী ছাত্র-ছাত্রীদের ৩০ জন শিক্ষার্থীর মাঝে বাইসাইকেল বিতরণ করেন প্রধান অতিথি দিনাজপুর জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী।

এ সময় অন্যদের মধ্যে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) আসলাম উদ্দিন, উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পরিমল কুমার সরকার, বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার এ কে এম ওহিদুন্নবী, বিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) সুমন কুমার মহন্ত, বিরামপুর প্রেসক্লাবের সভাপতি আকরাম হোসেন, সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক মশিহুর রহমান, উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ, সুধীমন্ডলীবৃন্দ সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Don`t copy text!