শ্রীনগরে বৃদ্ধের আত্মহত্যা
শ্রীনগরে ৭০ ঊর্ধ্ব বয়সি বৃদ্ধের গলায় ফাঁস দিয়ে রহস্যজনক মৃত্যু হয়েছে।
( ৬ জুন)সোমবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৬টার মধ্যে উপজেলার বাঘড়া ইউনিয়নের ৫নং ওয়ার্ডের রুদ্রপাড়া এলাকায় এ মৃত্যুর ঘটনা ঘটে। এব্যাপারে নিহতের ছেলের সংবাদের প্রেক্ষিতে থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়।
নিহতের ছেলে ও পুলিশ সুত্রে জানা যায়, রুদ্র পাড়া গ্রামের মৃত শেখ হাকিম আলী
নিহত শেখ আনিছ (৭০) দীর্ঘদিন যাবৎ শ্বাসকষ্ট জনিত রোগে ভুগছিলেন। শ্বাসকষ্ট জনিত রোগের কষ্ট সহ্য করতে না পেরে সোমবার ভোরে বাড়ীর সকলের অজান্তে তার নিজবাড়ীর দোচালা টিনের বসত ঘরের শয়নকক্ষে কাঠের আড়ার সাথে প্লাটিকের রসি দ্বারা গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সংবাদ পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মৃতের লাশের সুরত-হাল রিপোর্ট তৈরী করে লাশ মর্গে প্রেরন করেন।
শ্রীনগর থানা পুলিশের উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মোরাজুল বলেন,সংবাদ থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হইয়া মৃতের লাশের সুরত-হাল রিপোর্ট তৈরী করে মৃত্যূর সঠিক কারণ নির্ণয়ের জন্য মর্গে প্রেরন করা হয়েছে।

