ঢাকাবুধবার , ১ জুন ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র পরিবারের সদস্যদের ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ

প্রতিবেদক
admin
জুন ১, ২০২২ ২:১৯ অপরাহ্ণ
Link Copied!

ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি \ ঠাকুরগাঁওয়ে হতদরিদ্র ও লক্ষিত পরিবারের সদস্যদের মাঝে ক্ষুদ্র ব্যবসার সামগ্রী বিতরণ করা হয়। মঙ্গলবার বিকেলে ওয়ার্ল্ড ভিশন ঠাকুরগাঁও এপি কার্যালয় চত্বরে এ বিতরণ অনুষ্ঠিত হয়।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ঠাকুরগাঁও এপি’র আয়োজনে বিতরণ অনুষ্ঠানে সংস্থার ঠাকুরগাঁও এপি ম্যানেজার লিওবার্ট চিসিমের সভাপতিত্বে বক্তব্য দেন, প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো: মামুন ভুইয়া, বিশেষ অতিথি জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মো: জবেদ আলী, সদর উপজেলা সমাজসেবা অফিসার শফিকুল ইসলাম, ঠাকুরগাঁও প্রেস ক্লাবের সভাপতি মনসুর আলী প্রমুখ।

হতদরিদ্র পরিবারে আর্থিকভাবে স্বাবলম্বীতায় এ সময় ২০টি পরিবারকে ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য জনপ্রতি ১৫ হাজার টাকার বিভিন্ন মালামাল সামগ্রী বিতরণ করা হয়।

Don`t copy text!