ঢাকাসোমবার , ৩০ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদগঞ্জের ২টি ডায়াগনস্টিক সেন্টারে ১০ হাজার টাকা জরিমানা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ৩০, ২০২২ ১১:১০ পূর্বাহ্ণ
Link Copied!

ফরিদগঞ্জ উপজেলায় বৈধ কাগজপত্র না থাকায় ২টি ডায়াগনস্টিক সেন্টারে জরিমানা ও সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

রবিবার বিকেল উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা’র নেতৃত্বে পৌর শহরে এ অভিযান চালানো হয়। এসময় অবৈধভাবে চালানো ও লাইসেন্স না থাকায় আল – হেলাল হার্ট এন্ড মেডিকেল সেন্টারের ৫ হাজার টাকা ও রূপসা ডায়াগনস্টিক সেন্টারের ৫ হাজার টাকা জরিমানা ও সাময়িক বন্ধ করে দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এবং মোবাইল কোর্ট এর খবর পেয়ে রূপসা বাজারে মুনমুন ডায়াগনস্টিক সেন্টার ও খাজুরিয়া বাজারের লাইফ কেয়ার ডায়াগনস্টিক সেন্টার,মেডিট্রাস্ট ডায়াগনস্টিক সেন্টারের লোকজন ডায়াগনস্টিক সেন্টার বন্ধ করে পালিয়ে যায়।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার কামরুল হাসান ও মেডিকেল অফিসার মামুন হোসেনসহ পুলিশ, আনসার সদস্যবৃন্দ।

এ ব্যাপারে উপজেলা নির্বাহি অফিসার তাসলিমুন নেছা বলেন, উপজেলায় স্বাস্থ্য সেবা সংশ্লিষ্ট প্রতিটি প্রতিষ্ঠানকে অবশ্যই বিধি মেনে পরিচালনা করতে হবে। লাইসেন্সবিহীন প্রতিষ্ঠানও চলতে দেয়া হবে না। আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Don`t copy text!