ঢাকাবৃহস্পতিবার , ২৬ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মেহেন্দিগঞ্জে গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোস্তফা বেপারি গ্রেফতার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৬, ২০২২ ৩:৩৬ অপরাহ্ণ
Link Copied!

মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ উলানিয়া ইউনিয়নের বুড়িরপুল নামক এলাকা থেকে ১৪৫ গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী মোস্তফা বেপারিকে গ্রেফতার করেছে পুলিশ । মোস্তফা বেপারী হলেন রাজাপুর গ্রামের মৃত ফজলে করিম বেপারীর ছেলে। পুলিশ বলছে,গত বুধবার বিকাল আনুমানিক ৪টার সময় থানা অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নির্দেশে এস আই মোঃ রফিকুল ইসলাম’র নেতৃত্বে সঙ্গীয় ফোর্স
গোপন সংবাদের ভিত্তিতে মোস্তফা বেপারির বসত ঘরে অভিযান চালায়। মাদক দ্রব্য গাজাঁ বিক্রি করার সংবাদে সত্যতা যাচাই করার জন্য কর্তৃপক্ষকে অবহিত করে তল্লাসিতে তার হেফাজত হইতে ১৪৫ গ্রাম মাদক দ্রব্য গাজাঁ উদ্ধার করেন। আটককৃত পেশাদার মাদক ব্যবসায়ী। এর আগেও একাধিকবার সে পুলিশের হাতে আটক হয়েছিলো। সে দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল। তার বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা দায়ের করা হয়েছে।

Don`t copy text!