ঢাকাবুধবার , ২৫ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পবায় প্রশিক্ষণের উদ্বোধন, সেলাই মেশিন প্রদান ও এনজিও বিষয়ক সমন্বয় সভা অনুষ্ঠিত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২৫, ২০২২ ৯:১৮ অপরাহ্ণ
Link Copied!

রাজশাহীর পবা উপজেলায় বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন, সেলাই মেশিন বিতরণ ও এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২৫ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে এসব অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. ইয়াসিন আলী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খান, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম।
উপজেলা মহিলা ও শিশু উন্নয়ন কমিটির দায়িত্বে উপজেলা পরিষদের আয়োজনে উপজেলা পরিচালন ও উন্নয়ন প্রকল্প, স্থানীয় সরকার বিভাগ ও জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি (জাইকা) এর সহায়তায় মহিলাদের আর্থ-সামাজিক উন্নয়ন ও
আত্ম-কর্মসংস্থানমুলক বিউটিফিকেশন প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। ১৫ দিনব্যাপী ২০ জন মহিলাকে আর্থ-সামাজিক উন্নয়ন ও আত্ম-কর্মসংস্থানমুলক বিউটিফিকেশন প্রশিক্ষণ প্রদান করা হবে। এ সময় টেইনার হিসেবে উপস্থিত ছিলেন নাফিসা রহমান চৌধুরী। উপজেলা প্রশাসন এর আয়োজনে উপজেলা এনজিও বিষয়ক মাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়। এনজিও বিষয়ক সমন্বয় সভায় চলমান কার্যক্রম নিয়ে উপস্থাপন করেন ব্র্যাক এর রিজিওনাল ম্যানেজার মেহেদী হাসান। বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ রাজশাহী অঞ্চলের সিনিয়র ম্যানেজার সেবাস্টিয়ান পিউরিফিকেশন, গাক এর শাখা ব্যবস্থাপক আতিকুর রহমান, কারিতাস বাংলাদেশ এর এরিয়া ম্যানেজার জিল্লুর রহমান ও লফস এর প্রোগ্রাম অফিসার মেহেদী হাসান সুমন।এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের আয়োজনে বাংলাদেশ জাতীয় সমাজ কল্যান পরিষদের অর্থায়নে চার জন প্রশিক্ষিত মহিলাদের মাঝে সেলাই মেশিন প্রদান করা হয়। এসব অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিআরডিবি কর্মকর্তা শামসুন্নাহার, সমাজসেবা অফিসের প্রতিনিধি ইয়াকুব আলীসহ উপজেলায় পরিচালিত বিভিন্ন জিও এবং এনজিওর প্রতিনিধিগণ।

Don`t copy text!