ঢাকাশনিবার , ২১ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ভোরের কাগজের প্রকাশক ও সম্পাদক সহ ৫ জনের বিরুদ্বে মানহানি মিথ্যা মামলার প্রতিবাদে নান্দাইলে মানববন্ধন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ২১, ২০২২ ৮:১৫ অপরাহ্ণ
Link Copied!

২১ মে শনিবার ময়মনসিংহের নান্দাইলে দৈনিক ভোরের কাগজ পত্রিকার প্রকাশক সাবের হোসেন চৌধুরী ও সম্পাদক শ্যামল দত্ত সহ ৫ জনের বিরুদ্বে কুমিল্লার কথিত কুখ্যাত মাদক কারবারী আরফানুল হক রিফাত কর্তৃক মানহানি মামলার প্রতিবাদে শনিবার ২১শে মে নান্দাইল প্রেসক্লাব চৌরাস্তা চত্বরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়েছে।
নান্দাইল প্রেসক্লাব ও নান্দাইল সাংবাদিক সমিতি উক্ত মানববন্ধনের আয়োজনে করেন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি এনামুল হক বাবুলের সভাপতিত্বে দৈনিক ভোরের কাগজ পত্রিকার নান্দাইল প্রতিনিধি শফিকুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন নান্দাইল প্রেসক্লাবের যুগ্ন-সম্পাদক আবুল হাসেম,আবু হানিফ সরকার,নান্দাইল প্রেসক্লাবের অর্থ সম্পাদক রফিকুল ইসলাম মোড়ল,মাহবুব আলম খানঁ,আব্দুল মান্নান,নান্দাইল সাংবাদিক সমিতির যুগ্ন সম্পাদক শাহজাহান ফকির,আবুল কালাম আজাদ,ভোরের কাগজের পাঠকবৃন্দ সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।প্রতিবাদ সমাবেশে আগামী ৭ দিনের মধ্যে বাদী কর্তৃক মামলা প্রত্যাহার সহ মিথ্যা মামলা দায়ের করায় বাদীর বিরুদ্বে আইনগত ব্যবস্থা গ্রহনের দাবী জানান সাংবাদিক নেতৃবৃন্দ।

Don`t copy text!