ঢাকামঙ্গলবার , ১৭ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শ্রীনগরে বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন 

প্রতিবেদক
admin
মে ১৭, ২০২২ ৭:২৯ অপরাহ্ণ
Link Copied!

শ্রীনগরে বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির নির্বাচন সম্পন্ন 
 শ্রীনগরে আটপাড়া ইউনিয়নের বাড়ৈগাঁও ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা পরিষদের অভিভাবক প্রতিনিধি ও দাতা সদস্য নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।
(১৭মে)মঙ্গলবার  সকাল ১০ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত শ্রীনগর  উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সুরাইয়া আশরাফীর পরিচালনায় বিরতিহীন ভাবে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়।
দাতা সদস্য ভোটার সংখ্যা ৪৪ এর মধ্যে মোঃ সোলাইমান শেখ ২৬ ভোট পেয়ে দাতা সদস্য নির্বাচিত হন এবং অভিভাবক সদস্য ভোটার সংখ্যা মোট  ৪৪১ এর মধ্যে জামাল হোসেন ২৩৩ ভোট পেয়ে প্রথম, নুরে আলম মাদবর ২০৩ ভোট পেয়ে দ্বিতীয়, তপন হাওলাদার ১৯৪ ভোট পেয়ে তৃতীয় এবং মোঃ মিরাজ ১৭৪ ভোট পেয়ে চতুর্থ স্থানে নির্বাচিত হন। 
এই নির্বাচনের পূর্বেই বিনা প্রতিদ্বন্দ্বিতায়  মোঃ গোলাম মোস্তফা প্রতিষ্ঠাতা সদস্য ও মর্জিনা বেগম মুন্নি মহিলা সদস্য হিসেবে নির্বাচিত হয়।

Don`t copy text!