ঢাকাশুক্রবার , ১৩ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

তেলের বোতল খুলে বিক্রির দায়ে মুন্সীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ৬০ হাজার অবৈধ মুজদকৃত ২ হাজার লিটার তেল উদ্ধার 

প্রতিবেদক
admin
মে ১৩, ২০২২ ৭:১৪ অপরাহ্ণ
Link Copied!

তেলের বোতল খুলে বিক্রির দায়ে মুন্সীগঞ্জে ৩ প্রতিষ্ঠানকে জরিমানা ৬০ হাজার অবৈধ মুজদকৃত ২ হাজার লিটার তেল উদ্ধার 

মুন্সিগঞ্জে অবৈধ মজুদ ও বোতলজাত সয়াবিন তেলর বোতল খুলে খুচরা বাজারে বেশিদামে বিক্রির অভিযোগে ৩টি প্রতিষ্ঠানকে ৬০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

শুক্রবার (১৩মে) সকালে জেলার সদর উপজেলার মুক্তারপুর ও পরে দুপুরে রিকাবীবাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ এ অভিযান পরিচালনা করেন । অভিযানে রিকাবীবাজারের একটি দোকান থেকে মুজদকৃত ২ হাজার লিটার তেল উদ্ধার করা হয়। 

 জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর মুন্সিগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক আসিফ আল আজাদ জানান, অভিযানে দেখা যায় রমজান মাস ও  আরো আগের তেল পুরনো দামে বিক্রি না করে মজুদ করে হয়েছে।  এছাড়া বোতলজাত তেল বোতল খুলে খুচরা বাজারে বেশি দামে বিক্রি  ও সয়াবিন তেলের বোতলের গায়ের মূল্য ঘষে তুলে ফেলা হয়েছিলো প্রতিষ্ঠানগুলোতে।  অনিয়মের প্রমাণ পাওয়ায় মুক্তারপুরে লক্ষ্মি  স্টোর ও সাইদ স্টোর কে ৫ হাজার করে মোট ১০ হাজার টাকা ও  রিকাবিবাজারে শাহজালাল স্টোর কে ৫০ হাজার জরিমানা করা হয়।  রিকাবীবাজারে শাহজালাল স্টোরে গুদাম  থেকে অবৈধভাবে মজুদকৃত ২ হাজার লিটার সয়াবিন তেল উদ্ধার করার পর গায়ের মূল্যে ভোক্তাদের কাছে বিক্রি করা হয়। অন্য দুই দোকানে ১০০ লিটার তেল উদ্ধার ও বিক্রির ব্যবস্থা করা হয়। 

অভিযানে ব্যাটালিয়ন আনসার মুন্সিগঞ্জ, সদর থানার পুলিশ, ও সরকারের দুইটি বিশেষ গোয়েন্দা সংস্থা অভিযানে সার্বিক সহযোগিতা প্রদান করেন। 

Don`t copy text!