ঢাকামঙ্গলবার , ১০ মে ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বিএনপির ব্যবসায়ীরা সারাদেশে তেলের সংকটর সমস্যার সৃষ্টি করছে-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মে ১০, ২০২২ ২:৪৫ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশ আওয়ামী লীগের যুগ্ম-সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ বলেছেন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধের কারণে শুধু তেল নয়, অনেক পণ্যের দাম বেড়েছে। সারাদেশে তেল নিয়ে যে সংকট, তা বিএনপির ব্যবসায়ীরা সৃষ্টি করছে।

সোমবার (৯ মে) সকাল ১১টার দিকে কুষ্টিয়ায় বীজ প্রত্যয়ন অফিসের নতুন ভবনের উদ্বোধনের সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, সারাদেশে ব্যবসায়ীদের বড় অংশ বিএনপির। তারা সরকারকে বেকায়দায় ফেলতে তেল নিয়ে সংকট তৈরি করছে।

হানিফ বলেন, আওয়ামী লীগ নির্বাচন নিয়ে কোন ফন্দি ফিকির করে না, এ অভ্যাস বিএনপির আছে। আম’রা আগামী নির্বাচন অবাধ ও শান্তিপূর্ণ করতে যা যা করা দরকার তা করবো। ২০১৮ সালের নির্বাচনে বিএনপি অংশ নিয়েছে। এখন মুখে যাই বলুক বিএনপি আগামী নির্বাচনেও অংশ নেবে।

তিনি বলেন, যে দলের শীর্ষ নেত্রী এতিমের টাকা আত্মসাত করে কারগারে, আরেক নেতা দু’র্নী’তির মামলায় বিদেশে সেই দলের নেতাকর্মীদের অন্যদল সম্পর্কে মন্তব্য করার আগে আয়নায় নিজেদের চেহারা দেখা উচিত।

তিনি আরও বলেন, আওয়ামী লীগ এ দেশের একমাত্র দল যারা গণতন্ত্রে বিশ্বা’স করে। এই দল স্বাধীনতা উত্তরকাল থেকে এ পর্যন্ত নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করে এসেছে। ২০০১ সালের নির্বাচনে ষড়ন্ত্রেও কাছে পরাজিত হওয়ার পরও আওয়ামী লীগ শান্তিপূর্ণভাবে ভাবে ক্ষমতা হন্তান্তর করেছিল। এর বাইরে বাংলাদেশে শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের কোনো নজির নেই।

Don`t copy text!