ঢাকাবুধবার , ২৭ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নান্দাইলে কলেজ ছাত্রীকে ধর্ষনের চেষ্ঠা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৭, ২০২২ ৭:১০ অপরাহ্ণ
Link Copied!

ময়মনসিংহের নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের এইচএসসি ১ম বর্ষের এক ছাত্রীতে ধর্ষন চেষ্ঠার গুরুতর অভিযোগে বুধবার (২৭এপ্রিল) নান্দাইল উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পৌসভা এলাকার নান্দাইল পাছপাড়া গ্রামের জনৈক মোঃ লাল মিয়া ফকিরের পুত্র মো. ফয়সাল ফকিরকে নান্দাইল মডেল থানা পুলিশ গ্রেফতার করেছে। নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মিজানুর রহমান আকন্দ জানান, নান্দাইল সরকারী শহীদ স্মৃতি আদর্শ ডিগ্রী কলেজের উক্ত ছাত্রী বঙ্গঁমাতা গোল্ড কাপ বিজয়ী দলের খেলোয়ার উক্ত ছাত্রী নিজে বাদী হয়ে ২৫ এপ্রিল রাতে নান্দাইল মডেল থানায় ফয়সাল সহ অজ্ঞাতনামা দুইজনের নামে ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইনে সংশোধনী ২০০৩ এর ৯ (৪) (খ)/৩০ ধারা ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষনের চেষ্ঠা ও সহায়তা করার অপরাধে একটি নিয়মিত মামলা দায়ের করেন। বিষয়টি নিয়ে নান্দাইল উপজেলায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়। মামলার এজাহার সূত্রে জানাগেছে, উক্ত ফয়সাল ছাত্রীকে উপবৃত্তি পাইয়ে দেবার কথা বলে গত শুক্রবার কলেজে মোবাইল ফোনে ডেকে এনে পুরাতন ভবনের পিছনে নির্জন স্থানে নিয়ে জোরপূর্বক ধর্ষনের চেষ্ঠা চালায়। ছাত্রীর ডাক চিৎকারে ফয়সাল ও দুইজন সহযোগী সহ পালিয়ে যায়। মামলার তদন্তবকারী কর্মকর্তা উপ-পরিদর্শক মোঃ জাহিদ হাসান জানান, ধর্ষন চেষ্ঠার পলাতক আসামী ফয়সালকে বুধবার গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে।

Don`t copy text!