ঢাকাশনিবার , ২৩ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে এহ্তেকাফ অবস্থায় রোজাদারের মৃত্যু–দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ২৩, ২০২২ ৯:০৮ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে মসজিদে এহ্তেকাফ ও রোজারত এক মুসুল্লির (৬২) মৃত্যু হয়েছে।
২৩ এপ্রিল শনিবার ভোরে অসুস্থ্যাবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন।
স্থানীয় এলাকাবাসী ও পরিবার সূত্রে জানা যায়, উপজেলার মেহের দক্ষিণ ইউনিয়নের ফতেপুর গ্রামের মৃত আকুব আলী পাটোয়ারীর পুত্র তসলিম হোসেন পাটোয়ারী মাহে রমজানের শেষ দশক উপলক্ষে শুক্রবার বিকেলে ফতেপুর উত্তর পাড়া জামে মসজিদে এহ্তেকাফ করেন। শনিবার সকাল ৬টায় তিনি মসজিদে অসুস্থ্য হয়ে পড়লে পরিবার ও এলাকার লোকজন তাকে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী ও ৩ পুত্র সন্তানসহ নাতি-নাতনী রেখে গেছেন।
বিকেল সাড়ে ৩ টায় ফতেপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে সমাহিত করা হয়েছে।
প্রসংগত, মরহুম তসলিম হোসেন পাটোয়ারী দীর্ঘদিন প্রবাস জীবন শেষে ঢাকায় ব্যবসা করতেন। এলাকায় তিনি একজন দানবীর ও সমাজ হিতৈষী ব্যক্তি হিসেবে খ্যাত ছিলেন।

Don`t copy text!