ঢাকাশুক্রবার , ৮ এপ্রিল ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

শাহরাস্তিতে সজাগের ব্যতিক্রমী সহায়তা বিভিন্ন মহলে সমাদৃত-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
এপ্রিল ৮, ২০২২ ১১:৪৫ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের শাহরাস্তিতে ব্যতিক্রমধর্মী এক আয়োজন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন সজাগ ফাউন্ডেশন।
৮ এপ্রিল শুক্রবার সকালে উপজেলার ঐতিহ্যবাহী কালীবাড়ি বাজারে বিভিন্ন স্থানে এই আয়োজন করা হয়।
গরীব অসহায় রোজাদারদের সেহেরী ও ইফতারীতে সহযোগিতা করার জন্য এই ব্যতিক্রমী আয়োজন।
সরেজমিনে দেখা যায়, বিভিন্ন দোকানের সামনে একটি করে জুড়ি দেয়া হয়েছে আর ওই জুড়ির সামনে লিখা রয়েছে, যাদের সামর্থ রয়েছে তারা এই জুড়িতে কিছু ফল ও তরকারী রেখে যান আর যাদের সামর্থ নেই তারা নিয়ে যান।
এই অভিনব পদ্ধতিতে দেয়া আর নেয়ায় পড়েছে ব্যাপক সাড়া আর সমাদৃত হয়েছে বিভিন্ন মহলে।
এসময় উপস্থিত ছিলেন, সংগঠনের সাধারণ সম্পাদক ডাঃ প্রশান্ত, সহ সভাপতি রিয়াদ হোসেন, দপ্তর সম্পাদক হাসান আহমেদ মাস্টার, ব্যবস্থাপনা কমিটির সদস্য সাকিব ও কার্যনির্বাহী পরিষদের সদস্য ফারুক হোসেনসহ আরও অনেকে।

Don`t copy text!