ঢাকাসোমবার , ৭ মার্চ ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আজ সংযুক্ত আরব আমিরাতে আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
মার্চ ৭, ২০২২ ৩:৫৫ অপরাহ্ণ
Link Copied!

মধ্যপ্রাচ্যের দেশটির ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী এবং দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মাকতুমের আমন্ত্রণে তিনি এই সফরে যাচ্ছেন। সফরকালে বাংলাদেশ ও তেল-সমৃদ্ধ দেশটির মাঝে চার থেকে পাঁচটি সমঝোতা স্মারক (এমওইউ) হতে পারে।

পাঁচ দিনের সফরে দুবাই এক্সপোসহ বিভিন্ন আয়োজনে যোগ দিতে আজ সোমবার (৭ মার্চ) সংযুক্ত আরব আমিরাতে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন জানান, দুবাই শাসকের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক ছাড়াও প্রধানমন্ত্রী ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে দুবাই এক্সপোতে এক অনুষ্ঠানে যোগ দেবেন। সফরকালে দুই দেশের মধ্যকার বাণিজ্য ঘাটতি মোকাবেলার জন্য বাংলাদেশি পণ্য রপ্তানি বাড়াতে বাংলাদেশ ইউএই’র সাথে ‘সরাসরি শিপিং’ লাইন চালু করার ওপর জোর দেবে।

মন্ত্রী বলেন, বাংলাদেশ সংযুক্ত আরব আমিরাতের একটি বিশ্বখ্যাত বন্দর ব্যবস্থাপনা কোম্পানিকে নতুন পতেঙ্গা বন্দরের পাশে পরিকল্পিত বে টার্মিনালগুলোর মধ্যে একটি নির্মাণ করতে দেওয়ার ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। মন্ত্রী জানান, দ্বিপাক্ষিক আলোচনাকালে বাংলাদেশ নবায়নযোগ্য জ্বালানি, জলবায়ু পরিবর্তন ও টেকসই উন্নয়নের ক্ষেত্রগুলোতে সহযোগিতা বৃদ্ধির ব্যাপারে আলোচনা করবে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ঢাকা অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে আইসিটি ও কৃত্রিম বুদ্ধিমত্তার ক্ষেত্রগুলোতে সংযুক্ত আরব আমিরাতের সাথে সহযোগিতার এক নতুন অধ্যায় শুরু করতে আগ্রহী, যা বাংলাদেশের সক্ষমতকে সম্মৃদ্ধ করে আসন্ন চতুর্থ শিল্প বিপ্লব যুগের সাথে তাল মেলাতে সক্ষম করে তুলবে।

করোনাভাইরাস মহামারির মধ্যে গত বছরের ডিসেম্বরে মালদ্বীপ সফরের পর এটাই হচ্ছে শেখ হাসিনার প্রথম বিদেশযাত্রা।

Don`t copy text!