ঢাকাবুধবার , ২৩ ফেব্রুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলবে জুয়েলারী ব্যবসায়ী হত্যায় ২৪ঘন্টায় আটক ২ ।

প্রতিবেদক
admin
ফেব্রুয়ারি ২৩, ২০২২ ৩:০৮ অপরাহ্ণ
Link Copied!

মতলবে ২৪ ঘন্টার মধ্যে জুয়েলারী ব্যবসায়ী অমরের হত্যাকারীদের আটক করলেন পুলিশ ।

মতলব প্রতিনিধি মোঃ আতাউর রহমান সরকার

মতলবের নারায়নপুর বাজারের জুয়েলারী ব্যাবসায়ী মাধবী শিল্পালয়ের মালিক অমর সরকারের খুনিদের ২৪ ঘন্টার মধ্যে আটক করতে সক্ষম হয়েছে পুলিশ । খুনি তার দোকানের কর্মচারি এবং তার আরেক সহযোগি দুজনই বর্তমানে পুলিশি হেফাজতে রয়েছেন এবং তারা স্বীকারোক্তি মূলক জবানবন্দি দিয়েছে ।

চাঁদপুরের মতলব দক্ষিণের নারায়নপুর বাজারের অমর সরকার (৩৭) নামে এক স্বর্ণ ব্যবসায়ীকে নিজ বাড়ির লাগোয়া খালি জায়গায় গলা ও হাতের কব্জি কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করেছে। ২১ ফেব্রুয়ারি দিবাগত রাত আনুমানিক ১২ টা থেকে ৩ টার মধ্যে এ হত্যাকান্ডের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

সরেজমিনে জানা যায়,নিহত অমর সরকার দাউদকান্দি উপজেলার দুর্গাপুর ইউনিয়নের ঠেটালিয়া গ্রামের রবি ভক্তের ছোট ছেলে। তিনি প্রায় ৭ বছর ধরে মতলব দক্ষিণ উপজেলার সারপাড় গ্রামের দাস বাড়িতে (কেনা নিজ বাড়ি) পিতা-মাতা ও বড় ভাই ভাবিসহ এক সাথে বসবাস করতেন। অমর সরকার নারায়ণপুর বাজারে জুয়েলারী (মাধবী জুয়েলার্স) ও বিকাশ,নগদ এজেন্ট ব্যবসা করতেন। অপর ভাই জীবন কৃষ্ণ ওই বাজারের গার্মেন্টস ব্যবসায়ী। ঘটনার সময়ে পরিবারের লোকজন ঘরেই ছিল। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দোকানের কর্মচারী অনিককে আটক করেছে পুলিশ। তার বাড়ি মুন্সিগঞ্জের সদরে।

Don`t copy text!