ঢাকাবুধবার , ১২ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বীর মুক্তিযোদ্ধা গোলাম সরোয়ারের রাষ্টীয় মর্যাদায় দাফন সম্পন্ন-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ১২, ২০২২ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

শাহরাস্তির বিশিষ্ট মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার মো: গোলাম সরোয়ার ইন্তেকাল।

গত ১১ই জানুয়ারী মঙ্গলবার দুপুর ১: ১০ মিনিটের সময় শাহরাস্তি পৌরসভাধীন ৯ নং ওয়াডের চিকুটিয়া (ছায়াতরু) নিজবাড়ীতে শেষ নিস্বাস ত্যাগ করেন। মৃত্যকালে তার বয়স হয়েছিল ৮২ বৎসর। তিনি দীর্ঘদিন যাবৎ বাধ্যর্ক্যজনিত রোগে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৪ ছেলে ২ মেয়ে, স্ত্রী, নাতি- নাতনী, আত্বীয়- স্বজন, বন্ধুবান্ধব ও গুনগ্রাহী রেখে যান।

মুক্তিযুদ্ধা বীর সন্তানের মৃত্যুতে শাহরাস্তি উপজেলা প্রশাসনের পক্ষে সন্ধা ৭ টায় রাষ্টীয় মর্যাদা (গার্ড অব অনার) প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আমজাদ হোসেন ও শাহরাস্তি মডেল থানার চৌকস দল।

উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এ বীর মুক্তিযোদ্ধার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়। রাত সাড়ে ৮ টায় নামাজের জানাজা শেষে তার(চিকুটিয়ায়)পারিবারিক কবরস্থান তাকে দাফন করা হয়।

এ দিকে বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার মো: গোলাম সরোয়ারের মৃত্যুতে গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান কমান্ড শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি মো: আনিছুর রহমান বিজয় ও সাধারন সম্পাদক নোমান হোসেন আখন্দ।

হাজীগঞ্জ উপজেলার মুক্তিযুদ্ধা পরিবারের সন্তান শুকুর আলম (শুভ) এক শোক বার্তায় বলেন, এ বীর সন্তানের মৃত্যুতে দেশ একজন নিবেদিত প্রান ও দেশ প্রেমিককে হারালেন। তার এ অবদান দেশ ও জাতি চিরদি মনে রাখবে। এ অকুতোভয় বীর সন্তান দেশকে হানাদার মুক্ত করতে যে অসামান্য অবদান রেখে গেছেন তা চিরস্বরনীয় হয়ে থাকবে।

বীর মুক্তিযোদ্ধা ও যুদ্ধকালীন আঞ্চলিক কমান্ডার মো: গোলাম সরোয়ারের মৃত্যুতে দৈনিক বাংলার অধিকার এর পরিবারের পক্ষ থেকে আলহাজ্ব মোঃ মিজানুর রহমান কালু ভুইঁয়া ও এস ডি স্বপন গভীর শোক ও শোকসন্তোপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান.

Don`t copy text!