ঢাকারবিবার , ২ জানুয়ারি ২০২২
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

মতলব উত্তরে ওটারচর উচ্চ বিদ্যালয়ে বই বিতরণ-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জানুয়ারি ২, ২০২২ ১:৩৯ অপরাহ্ণ
Link Copied!

চাঁদপুরের মতলব উত্তরের ঐতিহ্যবাহী ওটারচর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বিনামূল্যে বই বিতরণ করা হয়েছে।
১ জানুয়ারি সকালে বই বিতরণ উৎসব অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোয়াজ্জেম হোসেন শামীম। প্রধান অতিথির বক্তব্য রাখেন গজরা ইউনিয়ন পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি শহীদ উল্লাহ প্রধান।
বিশেষ অতিথি ছিলেন ওটার চর উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য আবুল কালাম মোল্লা, সাবেক সদস্য বীর মুক্তিযোদ্ধা হুমায়ূন কবির প্রধান,
ওটারচর সরকারি প্রাথমিক বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল হক মোল্লা, জহিরুল হক মৃধা, কামরুজ্জামান সুমন।
বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক আলী আকবর প্রধানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, হেড মাওঃ আমিনুল হক সরকার, সিনিয়র শিক্ষক নুরুল আমিন ঢালী, মাহবুবুর রহমান, গোলাম হায়দার মোল্লা, সিনিয়র শিক্ষক ও দৈনিক সময়ের আলোর স্টাফ রিপোর্টার ঢালি কামরুজ্জামান হারুন, সহকারী শিক্ষক ইব্রাহিম খান, মিজানুর রহমান, সিদ্দিকুর রহমান , ওসমান গনি খান, আল আমিন খান প্রমূখ।

Don`t copy text!