শাহরাস্তির উপজেলার ইউপি নির্বাচনে ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচন আগামী ২৬ ডিসেম্বর। আর মাএ ১ দিন বাকি নির্বাচনের
নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে ততই নির্বাচনী আমেজ বেড়ে চলছে। চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা বিরামহীনভাবে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন। ভোটারদের দ্বারে দ্বারে ঘুরে ভোট চাইছেন প্রার্থীরা।
এবার আওয়ামী লীগ সরাসরি নির্বাচনে অংশগ্রহণ করলেও বিএনপি অন্য কৌশল স্বতন্ত্র প্রার্থী হয়ে নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছে। উপজেলার মোট ১০টি ইউনিয়নে ঘুরে জানা যায়, এবার ১০ ইউনিয়নের মধ্যে টামটা উত্তর ও দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগ বনাম যুবলীগ প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্ব›িদ্বতা হবে। ওই ইউনিয়নগুলোতে বিএনপির উল্লেখযোগ্য কোনো প্রার্থী না থাকায় নৌকাকে কোণঠাসা করতে যুবলীগ নেতারাই স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হয়েছে বলে স্থানীয় আওয়ামী লীগ নেতারা দাবি করছেন।
অন্যদিকে ৮টি ইউনিয়ন রায়শ্রী উত্তরে আওয়ামী লীগের একক প্রার্থী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. মোশাররফ হোসেন আর বিএনপি উপজেলা সাধারণ সম্পাদক বর্তমান চেয়ারম্যান মো. সেলিম হোসেন পাটওয়ারী স্বতন্ত্র, রায়শ্রী দক্ষিণে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডা. আব্দুর রাজ্জাক আওয়ামী লীগের একক প্রার্থী আর ইউনিয়ন বিএনপির নেতা মো. মাহবুব আলম স্বতন্ত্র, মেহার উত্তরে বর্তমান চেয়ারম্যান আওয়ামী লীগের একক প্রার্থী মো. মনির হোসেন, সাবেক চেয়ারম্যান বিএনপির নেতা সাইফুল ইসলাম রনি স্বতন্ত্র, মেহার দক্ষিণে আওয়ামী লীগে একক প্রার্থী বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রুহুল আমিন- বিএনপি নেতা মো. কাজি জাহাঙ্গীর আলম, সূচিপাড়া উত্তরে আওয়ামী লীগের একক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সভাপতি (ভারপ্রাপ্ত) ও বর্তমান চেয়ারম্যান মো. মোস্তফা কামাল মজুমদার আর বিএনপির উপজেলার সাবেক সাধারণ সম্পাদক সাবেক ইউপি চেয়ারম্যান মো. হাবিবুর রহমান পাটওয়ারী স্বতন্ত্র, সূচিপাড়া দক্ষিণে আওয়ামী লীগের একক প্রার্থী মো. মাহতাব উদ্দিন হেলাল, বিএনপি উপজেলা নেতা বর্তমান চেয়ারম্যান মো. আব্দুর রশিদ স্বতন্ত্র, চিতোষী পশ্চিমে আওয়ামী লীগের একক প্রার্থী উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর মোহাম্মদ আদেল, বিএনপির নেতা বর্তমান চেয়ারম্যান মো. জোবায়ের কবির বাহাদুর, চিতোষী পূর্ব ইউনিয়নে আওয়ামী লীগের একক
প্রার্থী ইউপি আওয়ামী লীগের সহসভাপতি ও বর্তমান চেয়ারম্যান মো. আবু ইউসুফ পাটোয়ারী- বিএনপির নেতা আলম বেলাল স্বতন্ত্র, টামটা উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের একক প্রার্থী মো. আলমগীর কবির মজুমদার (পলাশ)। উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান মো. ফারুক হোসেন দর্জি স্বতন্ত্র এবং টামটা দক্ষিণে আওয়ামী লীগের একক প্রার্থী ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. শফিকুর রহমান মজুমদার, উপজেলা যুবলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ও বর্তমান চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম মানিক স্বতন্ত্র প্রার্থী হয়ে প্রতিদ্ব›িদ্বতায় মাঠে রয়েছে।
১০ ইউনিয়নের মধ্যে ৮টি ইউনিয়নে নৌকার একক প্রার্থীদের সঙ্গে স্বতন্ত্রের আদলে অঘোষিত বিএনপির প্রার্থীদের মূল প্রতিদ্ব›িদ্বতা হবে। অন্যদিকে ভোটাররা বলছে, শেয়ানে শেয়ানে লড়াইয়ের নির্বাচনী মাঠ দিন দিন উত্তাপ্ত হয়ে উঠছে।
অন্যদিকে স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও সমর্থকদের সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ প্রার্থী ও তার অনুসারীরা বিএনপির ভোটার ও প্রার্থীদের নিয়ে যতটুকু টেনশনে আছেন, তার চেয়ে বেশি টেনশনে রয়েছেন নিজ দলীয় নেতাকর্মীদের আচরণ বিপরীতমুখী হওয়া নিয়ে। অন্যদিকে স্বতন্ত্রের আদলে বিএনপির প্রার্থীর সমর্থকরা বলছে, সুষ্ঠু নির্বাচন হলে তাদের বিজয় নিশ্চিত বলে দাবি করেন। সংশ্লিষ্ট প্রশাসন সুষ্ঠু নির্বাচন নিতে সব ধরনের প্রস্তুতি নিয়েছেন।
উল্লেখ্য, ১০টি ইউনিয়নে ৫৫ জন চেয়ারম্যান, সংরক্ষিত ও সাধারণ সদস্য প্রার্থীসহ সর্ব মোট ৫৪৫ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্ব›িদ্বতায় মাঠে রয়েছেন।
আর মাএ ১দিন বাকি ইউপি নির্বাচনের মাঠে সকল মিছিল মিটিং আজ থেকে বন্ধ ঘোষণা নির্বাচন কমিশনের।

