ঢাকাসোমবার , ২২ নভেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

প্রধানমন্ত্রীকে ডি-লিট ডিগ্রি দেবে চবি-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
নভেম্বর ২২, ২০২১ ১০:৩০ পূর্বাহ্ণ
Link Copied!

জলবায়ু সংকট মোকাবেলা ও দেশের উন্নয়নে বিশেষ অবদান রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডক্টর অব লিটারেচার (ডি-লিট) ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) কর্তৃপক্ষ। রোববার (২১ নভেম্বর) চবি উপাচার্য অধ্যাপক ড. শিরীণ আখতারের সভাপতিত্বে এক জরুরি সিন্ডিকেট সভায় (৫৩৬ তম) এ সিদ্ধান্ত নেওয়া হয়। চবির ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক এস এম মনিরুল হাসান বলেন, ‘উইটসা অ্যামিনেন্ট পার্সনস অ্যাওয়ার্ড-২০২১’ পুরস্কার ভূষিত, বিশ্ব জলবায়ু পরিবর্তন সম্পর্কিত সংকট মোকাবিলায় বিশ্বের প্রভাবশালী পাঁচ শীর্ষ নেতার একজন ও জলবায়ু সম্মেলনে বাংলাদেশের পক্ষে যুগান্তকারী পদক্ষেপ তুলে ধরায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডি-লিট ডিগ্রি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। এ বিষয়ে একটি প্রস্তাবনা রাষ্ট্রপতির দফতরে পাঠানো হবে। রাষ্ট্রপতি অনুমোদন দিলে বিশ্ববিদ্যালয় পরবর্তীকালে তা কার্যকর করবে।

Don`t copy text!