ঢাকাশনিবার , ১৬ অক্টোবর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

আইপিএলের চতুর্থ শিরোপা জিতল ধোনির দল চেন্নাই-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
অক্টোবর ১৬, ২০২১ ৮:০৫ পূর্বাহ্ণ
Link Copied!

এিকেটঃ আইপিএলের ১৪তম আসরের ফাইনালে কলকাতা নাইট রাইডার্সকে ২৭ রানে হারিয়ে চতুর্থ শিরোপা ঘরে তুললো মহেন্দ্র সিং ধোনির চেন্নাই সুপার কিংস। ১৯৩ রানের টার্গেট তাড়া করতে নেমে ৯ উইকেট হারিয়ে ২০ ওভার শেষে ১৬৫ রান তুলতে সক্ষম হয় সাকিবের কলকাতা। শুক্রবার দুবাইয়ের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্দিষ্ট ২০ ওভার শেষে ফাফ ডু প্লেসি ও মঈন আলীর ব্যাটিং তাণ্ডবে ৩ উইকেটে ১৯২ রানের পাহাড় গড়ে চেন্নাই। টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ১০ ওভারে ১ উইকেট হারিয়ে ৮০ রান করে চেন্নাই। শেষ ১০ ওভারে রীতিমতো ব্যাটিংয়ে ঝড় তুলেন ফাফ ডু প্লেসি ও মঈন আলী। ৫৯ বলে সর্বোচ্চ ৮৬ রান করেন ফাফ ডু প্লেসি। এছাড়া ২০ বলে ৩টি ছক্কায় অপরাজিত ৩৭ রান করেন ইংলিশ তারকা মঈন আলী। আর ২৭ বলে ৩২ রান করেন ঋতুরাজ গায়কওয়াদ। কলকাতার হয়ে সুনীল নারিন দুই উইকেট নেন। তবে সাকিব ৩ ওভার বল করে ৩৩ রান দিয়ে ‍উইকেটের দেখা পাননি। আর ব্যাটিং করতে নেমেও শূন্য রানে আউট হয়েছেন তিনি।

Don`t copy text!