ঢাকাশুক্রবার , ৩ সেপ্টেম্বর ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সৈয়দপুরে পুকুর থেকে মৃত দেহ উদ্ধার – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৩, ২০২১ ৩:৩৯ অপরাহ্ণ
Link Copied!

নীলফামারীর সৈয়দপুরে একটি পুকুর থেকে আরমান হোসেন (৩৫) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে উপজেলার বোতলাগাড়ী ইউনিয়নের দক্ষিণ সোনাখুলী তহশিলদারপাড়া একটি পুকুর থেকে ওই যুবকের মরদেহটি উদ্ধার করেছে পুলিশ। আরমান হোসেন সৈয়দপুর শহরের মিস্ত্রিপাড়া মন্দির রোড়ের মৃত. ময়নুদ্দিনের ছেলে। পুলিশ জানায়, আরমান একজন মানসিক ও মৃগী রোগী। গত বৃহস্পতিবার সে তার বাড়ি থেকে বের হয়ে যায়। পরদিন শুক্রবার লোকজনের মুখে খবর পেয়ে পুকুর থেকে লাশ উদ্ধার করা হয়। সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসনাত খান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Don`t copy text!