ঢাকাশনিবার , ১৭ জুলাই ২০২১
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নিখোঁজের চারদিন পর শিশুর মরদেহ উদ্ধার-দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক
admin
জুলাই ১৭, ২০২১ ৪:১১ অপরাহ্ণ
Link Copied!

লক্ষ্মীপুর কমলনগরে নিখোঁজের চারদিন পর এক শিশুর মরদেহ উদ্ধার করেছে কমলনগর থানা পুলিশ।চর লরেঞ্চ গ্রামের খোকন চেয়ারম্যানের ইট ভাটা সংলগ্ন বকুল মাঝির বাড়ির পুকুর পাড়ে বাগানে শিশু জুনায়েদ (৯) মরদেহ উদ্ধার করা হয়। কমলনগর থানা পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

শনিবার (১৭ জুলাই) সকাল ৮টার দিকে ওই শিশুর মরদেহটি উদ্ধার করা হয়। শিশুটি কমলনগর উপজেলার তেরাবগঞ্জ ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের কামাল হোসেনের ছেলে।
বর্তমানে চর লরেঞ্চ ইউনিয়নের তুলাতুলি এলাকায় শিশুটি পরিবার সহ ফিরোজের বাড়িতে ভাড়া থাকতেন।

শিশুটির স্বজনেরা জানান, গত ১৩ জুলাই (মঙ্গলবার) বিকালে সে নিখোঁজ হয়। অনেক খোঁজাখুঁজির পর জুনায়েদের সন্ধান পেতে ব্যর্থ হয়ে বুধবার সকাল থেকে আশপাশের এলাকায় মাইকিং করেও শিশুটি সন্ধান পাওয়া যায়নি।
আজ শনিবার সকাল ৮টার দিকে স্থানীয়রা শিশুটির মৃত দেহ দেখতে পেয়ে স্বজনদেরকে জানালে তারা কমলনগর থানা পুলিশকে খবর দেয়।
তাৎক্ষনিক কমলনগর থানার ওসি মোসলেহ্ উদ্দিন ঘটনাস্থালে উপস্থিত হয়ে পোকাধরা মৃত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে।
এদিকে নিহত শিশুটির পরিবার ও আত্বীয়জনেরা মৃত্যুর খবর পেয়ে শোকে দিশেহারা।

কমলনগর থানা অফিসার ইনচার্জ মোসলেহ্ উদ্দিন জানান, শিশুটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য লক্ষ্মীপুর সদর হাসপাতালে মর্গে পাঠানো হলো।
তিনি আরো জানান, মৃত্যটি রহস্যজনক বলে তথ্য উদঘাটনের জন্য আমরা মাঠে কাজ করে যাচ্ছি।

Don`t copy text!