ঢাকাবুধবার , ৩ জুন ২০২০
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাতক্ষীরায় অসহায় মানুষের পাশে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল – দৈনিক বাংলার অধিকার

প্রতিবেদক

জুন ৩, ২০২০ ১:৪৬ অপরাহ্ণ
Link Copied!

বাসুদেব দাশ, সাতক্ষীরা, জেলা প্রতিনিধি:- সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পানে ক্ষতিগ্রস্ত সাতক্ষীরার জেলার, শ্যামনগরের উপজেলার মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ক্রিকেটাররা। তৃষ্ণার্তদের সুপেয় পানি সরবরাহ করতে আপাতত ৫০০০ লিটার পানি বহনের জন্য ৪ টি ১০০০ লিটার ও ২ কি ৫০০ এটার ট্যাংক উপহার দিয়েছে। যা দিয়ে দৈনিক অন্তত ১০০০ পরিবারকে সুপেয় পানির ব্যবস্থা করা যাবে। উপকূলের মানুষের সমস্যার কথা বাংলাদেশ জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালকে জানানোর সাথে সাথে তিনি এগিয়ে আসেন। এবং দ্রুত তৃষ্ণার্ত দের সুপেয় পানি পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেন। সুপার সাইক্লোন ঘূর্ণিঝড় আম্পান বিধ্বস্ত পর থেকে বেরি বাঁধ ভেঙে যাওয়া উপকূলের মানুষ সুপেয় পানির তীব্র সংকটে ছিল। তবে জীবন বাজি রেখে দুর্যোগে মানুষের পাশে থাকা শ্যামনগরের স্বেচ্ছাসেবীরা নিজস্ব প্রচেষ্টায় কিছুটা হলেও পানির সংকট নিরসনে কাজ করে আসছে। স্বেচ্ছাসেবী সে সব সংগঠনের কাজ তরান্বিত করতে পুরো কাজ টি সমন্বয় করেছে রহমান ফাউন্ডেশন। আপাতত প্রতিদিন ৫টি ভলেন্টিয়ার গ্রুপ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী, পদ্মপুকুর, গাবুরা সহ বিভিন্ন জায়গায় পানি বিতরণ করা হবে। মাঠে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছে শ্যামনগর অনলাইন ব্লাড ব্যাংক ও শ্যামনগর ফুড ব্যাংক, অনলাইন ফুড ব্যাংক, সিডিও ইয়ুথ টিম শ্যামনগর, স্টুডেন্ট সলিডারিটি টিম। শ্যামনগর ফুড ব্যাংক। সমস্ত বিষয়টি সমন্বয় করছে রহমান ফাউন্ডেশন। ভবিষ্যতে উপকূলের মানুষের পাশে দাঁড়াতে আরো উদ্যোগ নেবে রহমান ফাউন্ডেশন। বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এমন উদ্যোগে উজ্জিবিত স্বেচ্ছাসেবী সংগঠন গুলো। মাশরাফী-তামিম-রুবেলদের উপহার তাদের এগিয়ে যাওয়ার প্রেরণা।

Don`t copy text!