স্বপন কুমার রায় খুলনাজেলা প্রতিনিধিঃ
খুলনা জেলার দাকোপ উপজেলার বাজুয়া,লাউডোব,বানিশান্তা,কৈলাশগন্জ ও দাকোপ ইউনিয়ন আওয়ামীলীগের আয়োজনে খুলনাজেলা পরিষদ চেয়ারম্যান শেখ হারুনুর রশিদ পুনরায় খুলনা জেলা আওয়ামীলীগের জেলা সভাপতি নির্বাচিত হওয়ায় আজ১২ নভেম্বর বৃহস্পতিবার বিকাল চারটার দিকে বাজুয়া বাজারে উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে এক আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।
আনন্দ মিছিলটি বাজুয়া বাজারের বিশেষ বিশেষ সড়ক প্রদিক্ষন শেষে অগ্রগামী যুবসংঘের মোড়ে এসে শেষ হয়।আনন্দ মিছিল টি নেতৃত্ব দেন শেখ আবুল হোসেন,বিনয় কষ্ণ রায়,রঘুনাথরায়,,রজত কান্তিশীল,সরোজিতকুমার রায়,মিহির মন্ডল,মানষ রায়,নারায়ন চন্দ্র রায়,সুপদ রায়,অপরাজিত মন্ডল,নিমাই চাঁদ দাস কালিপদ বিশ্বাস,তপন কুমার রায়,শশধর ইজ্জাদার,তুষার দাস,দেকেন্দ্র নাথ মিস্ত্রী,বিকাশ মন্ডল,দেবু সরকার,প্রদিপ সরকার,ধীরাজ মন্ডল,তুষাররায়,নুরুল ইসলাম শেখ,সজল গাইন,রবীন্দ্র নাথ গাইন অসিমরায়,বিজলীবৈদ্য,রুপালীমির্জা,কনিকামন্ডল,রুবিনাখান,সুরান্জন কয়াল,সবুজ সরকার,প্রমুখ।নেতৃবৃন্দ বলেন, আগামীতে খুলনাঞ্চলে শেখ হাসিনার মিশন ও ভিশনকে বাস্তবায়ন করতে খুলনার নবনির্বাচিত নেতৃবৃন্দের বলিষ্ট নেতৃত্ব অগ্রনী ভূমিকা পালন করবে। .খুলনা জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ পুনরায় জেলা আ’লীগের সভাপতি নির্বাচিত হওয়ায় দলের কর্মী-সমর্থকদের মধ্যে প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় শেখ হারুনুর রশীদ এ প্রতিবেদককে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমার প্রতি অবিচল আস্থা থাকায় আমাকে ৫ম বারের মতো সভাপতি পদে নির্বাচিত করেছেন। আমি জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলতে চাই, আমি আমৃত আ’লীগের পতাকা তলে থেকে দলকে ভালোবেসে যাবো। তিনি বলেন, দলের নেতাদের সাথে আলাপ-আলোচনার ভিত্তিতে আগামী এক মাসের মধ্যে জেলা আ’লীগের ৭১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করে কেন্দ্র্রে তালিকা পাঠানো হবে। যাতে জেলা আ’লীগের একটি গ্রহণযোগ্য কমিটি গঠিত হয় সেজন্য সর্বাত্মক চেষ্টা করা হবে।

