ঢাকাশনিবার , ১১ নভেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ছাগলনাইয়ায় বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশন শিক্ষাবৃত্তি পরিক্ষা অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
নভেম্বর ১১, ২০২৩ ৩:১৫ অপরাহ্ণ
Link Copied!

 

শিক্ষার গুনগত মান উন্নয়নে ছাগলনাইয়া বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ৬৪ টি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণীর ৪৬৭ জন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষা সুষ্ঠ ভাবে সম্পন্ন হয়েছে। শনিবার (১১ নভেম্বর) সকাল ১০ টায় থেকে শুরু হয়ে ১২ টায় পরিক্ষা শেষ হয়। উপজেলার হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয়ে কোমলমতি শিক্ষার্থীরা এ বৃত্তি পরিক্ষায় অংশগ্রহণ করে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান কপিল উদ্দিন মজুমদার বলেন, এ ধরণের প্রতিযোগিতামুলক পরিক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের সামনের দিকে এগিয়ে যাওয়ার মনোভাব তৈরী হবে। শিক্ষার গুনগত মান উন্নয়নের প্রচেষ্টা অব্যাহত রাখতে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।

এসময় উপস্থিত ছিলেন বৃত্তি পরীক্ষা পরিচালনা কমিটির আহবায়ক ও পরিক্ষা নিয়ন্ত্রক আবদুল বেলাল ভূঁইয়া, হিছাছরা বহুমুখী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও বাদশা মিয়া মজুমদার ফাউন্ডেশনের চেয়ারম্যান কপিল উদ্দিন মজুমদার, প্রধান শিক্ষক মো. আবু তৈয়ব, বিদ্যুৎসাহী জসিম উদ্দিন।

অন্যন্যাদের মধ্যে আরো উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র কাজী নুর আলম, সাবেক কাউন্সিলর সৈয়দ আবদুল হাদী, পরিচালনা কমিটির সদস্য মো. কামরুজ্জামান বাবলু, সদস্য আবদুর রহিম প্রমুখ

Don`t copy text!