ঢাকামঙ্গলবার , ১৯ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

নওগাঁ আন্তঃজেলা ভ্যান চোর চক্রের ৮ জন সক্রিয় সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ১৯, ২০২৩ ১:৫৯ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁয় ব্যাটারি চালিত চার্জার ভ্যান চোর চক্রের সক্রিয় আট সদস্যকে আটক করেছে পুলিশ। আটককৃতদের রবিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল-হাজতে প্রেরন করা হয়।এর পূর্বে শনিবার গভীর রাতে নওগাঁর মান্দা ও নিয়ামতপুর উপজেলার বিভিন্ন গ্রামের অভিযান চালিয়ে তাদের চোর চক্রের সক্রিয় সদস্যদের আটক ও চোরাই ভ্যান উদ্ধার করেন মান্দা থানা পুলিশ।
মান্দা থানা পুলিশের অভিযানে রাতে ২ টি সহ মোট ৩ টি চোরাই ভ্যান উদ্ধার হয়।আটককৃত চোর চক্রের সদস্যরা হলেন, নওগাঁর নিয়ামতপুর উপজেলার রুদ্রপুর গ্রামের রবিউল ইসলাম (৪০), সাংশইল তেলিহারী গ্রামের মোকছেদুল ইসলাম (৩০) ও একই এলাকার শাহিন আলম (২৫), পীরপুর চৌরা গ্রামের রুবেল ওরফে রবিউল ইসলাম (২৯), মানিক পাঠান গ্রামের শহিদুল ইসলাম দেওয়ান (৩৪) ও মান্দা উপজেলার চকরঘুনাথ গ্রামের জামিনুর রহমান (৪৫), চককেশব গ্রামের মিঠু প্রামাণিক (২৫) ও বানিস্বর গ্রামের রুবেল মোল্লা (২৭)। পুলিশ জানায়, শনিবার দুপুরে নওগাঁর মান্দা উপজেলার বান্দাইপুর এলাকায় চোর সন্দেহে একটি চার্জার ভ্যান সহ ৩ জনকে আটক করে স্থানীয় লোকজন। জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করে চার্জার ভ্যানটি বিজয়পুর এলাকা থেকে চুরি করে নিয়ামতপুর উপজেলার সাংশইল গ্রামের নিয়ে যাচ্ছিল। এ সংবাদ পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থল পৌছে চোরাই ভ্যান সহ আটক ব্যক্তিদের থানা হেফাজতে নেয় পুলিশ। এব্যাপারে মান্দা থানার অফিসার ইনচার্জ মোজাম্মেল হক কাজী জানান, আকতার হোসেন নামের এক ব্যক্তির চার্জার ভ্যান চুরি করে নিয়ে যাওয়ার সময় বান্দাইপুর এলাকায় ৩ জনকে আটক করে স্থানীয় লোকজন। তারা চার্জার ভ্যান চোর চক্রের সক্রিয় সদস্য।
তিনি আরো জানান, তাদের স্বীকারোক্তি মোতাবেক থানার এস আই নজরুল ইসলাম এর নেতৃত্ব পুলিশের একটি টিম নিয়ামতপুর ও মান্দা উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে আরো ৫ জনকে গ্রেফতার সহ চোরাই আরো দুটি ভ্যান উদ্ধার করে। ঘটনায় মামলার পর রবিবার গ্রেফতারকৃতদের বিজ্ঞ আদালতের মাধ্যমে নওগাঁ জেল-হাজতে পাঠানো হয়েছে।

 

Don`t copy text!