ঢাকাশুক্রবার , ৮ সেপ্টেম্বর ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

কুলিয়ারচরে লক্ষীপুর যুব সমাজের  ফুটবল টুর্নামেন্ট- ২০২৩ অনুষ্ঠিত

প্রতিবেদক
admin
সেপ্টেম্বর ৮, ২০২৩ ১১:২৪ অপরাহ্ণ
Link Copied!

 

কিশোরগঞ্জের কুলিয়ারচরে লক্ষীপুর যুব সমাজের উদ্যোগে ফুটবল টুর্নামেন্টের- ২০২৩ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪ টার দিকে উপজেলার লক্ষীপুর দ্বী-মুখী উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত ফুটবল ফাইনাল ম্যাচের আনুষ্ঠানিক ভাবে শুভ উদ্বোধন করেন ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি পদপ্রার্থী মোঃ মহিউদ্দিন। খেলায় লক্ষীপুর কোনারবাড়ি ফুটবল একাদশ ও লক্ষীপুর দেরিয়াকান্দা ফুটবল একাদশক অংশগ্রহণ করেন। ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্যদিয়ে অনুষ্ঠিত খেলায় লক্ষীপুর কোনারবাড়ি ফুটবল একাদশ ২-১ গোলে লক্ষীপুর দেরিয়াকান্দা ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।

১ নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন আওয়ামী লীগ ও ইউপি চেয়ারম্যান মোঃ এনামুল হক আবু বক্কর এর সভাপতিত্বে ও গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন যুবলীগ নেতা মোঃ মোবারক এর সহ-সভাপতিত্বে উক্ত খেলায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, ঢাকা রাজস্ব বোর্ড কর্মকর্তা মোঃ মারুফ হাসান, বাজিতপুর উপজেলা উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ অকিলুজ্জামান ভূইয়া, বিশিষ্ট সমাজ সেবক মোঃ সাইফুল ইসলাম শরীফ,
আয়েশা ডেন্টাল কেয়ার এর ডেন্টিস্ট মোঃ শামীম হোসেন, বাংলাদেশ সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ওয়ারেন্ট অফিসার মোঃ সেলিম হায়দার, ৩ নং ওয়ার্ড আওয়ামী লীগ সভাপতি পদপ্রার্থী মোঃ জহিরুল ইসলাম, ৩ নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মোঃ মাসুদ মিয়া, ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ হেলিম মিয়া, ৩ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ আতিকুল ইসলাম, উপজেলা সেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আল ইসলাম সহ স্থানীয় নেতৃবৃন্দ।

উক্ত ফাইনাল খেলা পরিচালনায় (রেফারি) ছিলেন, মোঃ শফিকুল ইসলাম বুলবুল।

খেলা শেষে উপস্থিত অতিথি বৃন্দ বিজয়ী দলের মাঝে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেন।

এ সময় প্রধান অতিথি বৃন্দরা বলেন, যুবসমাজকে মাদক থেকে মুক্ত রাখতে খেলাধুলা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের বিকল্প নেই। তিনি সুন্দর ও উপভোগ্য খেলা উপহার দেওয়ায় বিজয়ী দল এবং রানার্সআপ উভয় দলকেই অভিনন্দন জানান।

Don`t copy text!