ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধির দাবিতে ঝিনাইদহে মানববন্ধন

প্রতিবেদক
admin
আগস্ট ২২, ২০২৩ ৮:৩১ অপরাহ্ণ
Link Copied!

সরকারি চাকুরীতে প্রবেশের বয়সসীমা ৩৫ বছর করার দাবীতে ঝিনাইদহে মানববন্ধন কর্মসূচী পালিত হয়েছে। মঙ্গলবার (২২ আগস্ট) সকালে শহরের কবি সুকান্ত সড়কের পাবলিক লাইব্রেরীর সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুকান্ত সড়কের পাবলিক লাইব্রেরীর সামনে মানবন্ধনে চাকরি প্রত্যাশীরা। সুকান্ত সড়কের পাবলিক লাইব্রেরীর সামনে মানবন্ধনে চাকরি প্রত্যাশীরা।

চাকরী প্রার্থীদের সংগঠন ‘৩৫ বাস্তবায়ন কমিটি’ এ কর্মসূচীর আয়োজন করে। এতে ব্যানার ফেস্টুন নিয়ে সংগঠনটির নেতাকর্মী ছাড়াও শিক্ষার্থীরা অংশ নেয়। মানববন্ধনে সংগঠনের খুলনা বিভাগীয় সভাপতি আবুল খায়ের, জেলা শাখার সভাপতি রুবেল হুসাইন, চাকরি প্রার্থী জনি আহমেদ, মিলি খাতুন, মওদুদ হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

এসময় বক্তারা বলেন, চাকরিতে আবেদনের বয়স ৩৫ বছর করার দাবিতে আমরা প্রায় ১২ বছর ধরে আন্দোলন করছি। কিন্তু এখনো সরকার যৌক্তিক এ দাবি মেনে নেয়নি। বয়স নয়, যোগ্যতাই একজন প্রার্থীর একমাত্র মাপকাঠি।

তারা আরও বলেন, ডিজিটাল হওয়া সত্ত্বেও সোনার বাংলাদেশে চাকরিতে আবেদনের বয়স ৩০ বছরে সীমাবদ্ধ। এটা আমরা কোনোভাবেই মানতে পারি না। তাই ২০১৮ সালে বর্তমান সরকারের দেওয়া নির্বাচনী ইশতেহার সরকারি চাকুরীর বয়সসীমা ৩০ থেকে বৃদ্ধি করে ৩৫ করার দাবী জানাচ্ছি।

Don`t copy text!