ঢাকামঙ্গলবার , ২২ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পোরশায় দ্বিতীয় শ্রেণির এক শিশুকে ধর্ষণের অভিযোগে হাসান আলী (৪২) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

প্রতিবেদক
admin
আগস্ট ২২, ২০২৩ ৭:১৩ অপরাহ্ণ
Link Copied!

সোমবার (২১ আগস্ট) রাত ৮টার দিকে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। র‌্যাব-৫ জয়পুরহাটের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার রফিকুল ইসলাম এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।হাসান আলী পোরশা উপজেলার মহরপাড়া গ্রামের মৃত নছির উদ্দিনের ছেলে।বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ১২ আগস্ট দুপুর সাড়ে ১২টার দিকে দ্বিতীয় শ্রেণীতে পড়ুয়া ৭ বছর বয়সী শিশু বাড়ির পাশের পুকুরে গোসল করতে যায়। এ সময় ওই শিশুকে একা পেয়ে ধর্ষণ করেন হাসান আলী। এ ঘটনায় ওইদিন রাতেই ভুক্তভোগী শিশুর বাবা বাদি হয়ে থানায় একটি ধর্ষণ মামলা করেন। ঘটনার পর থেকেই হাসান আলী পলাতক ছিলেন। গোপন খবরের ভিত্তিতে র‌্যাব-৫ ও র‌্যাব-১৪ যৌথ অভিযান চালিয়ে জামালপুর জেলার মাদারগঞ্জ থানা এলাকা থেকে হাসান আলীকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে পোরশা থানায় হস্তান্তর করা হয়।

Don`t copy text!