ঢাকাসোমবার , ২১ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

ফরিদপুরে ২১শে আগষ্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরনে দোয়া মাহফিল ও আলোচনা সভা

প্রতিবেদক
admin
আগস্ট ২১, ২০২৩ ৮:৩৮ অপরাহ্ণ
Link Copied!

ফরিদপুরে জেলা শাখা আওয়ামী প্রজন্ম লীগের উদ্দোগে, ২১শে আগষ্ট গ্রেনেড হামলায় নিহত শহীদদের স্মরনে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ সোমবার সন্ধায় শহরতলী হাসিবুল হাসান লাবলু সড়ক শেখ রাসেল স্কয়ার জেলা আওয়ামী লীগের কার্যলয়ে পৌর আওয়ামী লীগের সদস্য ও বাংলাদেশ আওয়ামী মুক্তিযোদ্বা প্রজন্মলীগ ফরিদপুর জেলা শাখার সভাপতি ডাঃ নাদীমের সভাপতিত্বে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি উপস্থিত ছিলেন,জেলা আওয়ামী লীগের সভাপতি শামিম হক,সন্মানিত অতিথি সাধারণ সম্পাদক শাহ্ মোঃ ইশতিয়াক আরিফ। প্রধান বক্তা বাংলাদেশ আওয়ামী প্রজন্মলীগের কেন্দ্রীয় সভাপতি এ্যাড ভোকেট আসাদুজ্জামান মোল্লা দুর্জয়। বিশেষ অতিথি উপস্থিত ছিলেন, ফরিদপুর পৌর মেয়র অমিতাব বোস,জেলা আওয়ামী লীগের যুগ্ন সাধারন সম্পাদক ঝর্না হাসান, উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুল রাজ্জাক মোল্লা, মোঃ খাজা হোসেন সহ প্রমূখ।

জেলা আওয়ামী প্রজন্মলীগের সাধারণ সম্পাদক এ কে, এম, রফিকুল ইসলাম মিটুর পরিচালনায়। এ সময় বক্তরা বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের হত্যাকারীরা এখনও বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছেন। তারই উদাহরন স্বরুপ ২১শে আগষ্টের মতো বর্বরোচিত গ্রেনেড হামলায় মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাকে হত্যার নীল নকশায় মেতে ছিলো বিএনপি ও জামায়াতের নেতৃবৃন্দগণ৷ কিন্তু আল্লাহর অশেষ রহমতে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রানে বেচেঁ গেলেও দেশের মানুষ ভুলে যায়নি সেদিনের কথা৷ কাজেই বাংলাদেশের উন্নয়নের যাত্রাকে অব্যাহত রাখতে এ দেশের জনগন আর কখনও বিএনপি ও জামাতকে ভোট দেবে না তাই আবারও নৌকা প্রতীকে ভোট চেয়ে পুনরায় আওয়ামীলীগ কে বিজয়ী করার আশাবাদ ব্যক্ত করেন ৷

Don`t copy text!