ঢাকারবিবার , ২০ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

সাপাহারে জবই বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে জিহাদ নামে এক শিশু মৃত্যু

প্রতিবেদক
admin
আগস্ট ২০, ২০২৩ ৮:৪৮ অপরাহ্ণ
Link Copied!

নওগাঁর সাপাহারের জবই বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে জিহাদ (৫) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। দুপুরে জবই বিলের সেলফি পয়েন্টের কাছে এই ঘটনা ঘটে। নিহত জিহাদ উপজেলার মহিষডাঙা গ্রামের শাহিন আলমের ছেলে।নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, জিহাদ তার বাবা-মার সাথে উপজেলার জবই গ্রামে নানা-নানীর বাড়ীতে বেড়াতে আসে। দুপুরে কয়েকজন শিশুর সাথে জবই বিলে গোসল করতে নামলে পানিতে তলিয়ে যায় সে।

পরে অন্য শিশুরা চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন খোঁজাখুজি শুরু করে। এক পর্যায়ে তাকে পাওয়া গেলে বিল থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে সাপাহার থানার অফিসার ইনচার্জ হুমায়ন কবির, আইনি প্রক্রিয়া শেষে পরিবারের নিকট মরদেহ হস্তান্তর করা হয়েছে।

Don`t copy text!