ঢাকামঙ্গলবার , ১৫ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

বীরাঙ্গনা মায়ের ত্যাগের গল্প ‘বাংলার মা জননী’

প্রতিবেদক
admin
আগস্ট ১৫, ২০২৩ ১২:৩৭ অপরাহ্ণ
Link Copied!

দেশ স্বাধীনতায় তরুন যোদ্ধা‌দের অবদান এর কথা আমাদের সবার জানা – এবার সেই অবদান ও বীরঙ্গনা মায়ের সম্ভ্রম ও নিজ সন্তান এর জীবন বিসর্জন এর বিনিময়ে অর্জিত স্বাধীনতার এক অন্যরকম লোমহর্ষক গল্পে মতিউর রহমান মতি পরিচালনা করেছেন নাটক ‘বাংলার মা জননী’। নাটকটি রচনা করেছেন রুবেল রানা ও মতিউর রহমান মতি। আজ ১৫ আগষ্ট শোক দিবসে সন্ধ্যা সাতটায় প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যামিলি সিরিজ এর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হবে। এই নাটকের মাধ্যমে যাত্রা শুরু হচ্ছে ফ্যামিলি সিরিজ ইউটিউব চ্যানেলের ।

মতিউর রহমান মতি দেশের গল্পে,স্বাধীনতার গল্পে নাটক নির্মানের স্বপ্ন লালন করেছিলেন দীর্ঘদিন ধরে । পরিচালক মতির এই স্বপ্নকে বাস্তবে রুপ দিতে প্রযোজনার হাত বাড়িয়ে দেন তরুন প্রযোজক প্রিন্স আওলাদ । তারই ফলশ্রুতিতে নির্মিত হয়েছে ‘বাংলার মা জননী’ নাটক । বাংলার মা জননী’তে অভিনয় করেছেন চলচ্চিত্র অভিনেতা জামাল পাটোয়ারী । আরো অভিনয় করেছেন ছোট পর্দার হিরো সাইদুর রহমান সিমান্ত ,ইব্রাহিম বাবু , বৃষ্টি , ইসমাইল হোসেন , প্রিন্স আওলাদ, রবিন খান , রাব্বি , আকবর , রুবেল রাজ , রুবেল রানা , মুক্তা মনি , লাবন্য , মিলন সহ আরো অনেকে । এই নাটকটির দৃশ্য ধারন ও সম্পাদনা করেছেন রাজু আহম্মেদ । নাটকটি দেখলে দর্শক দেশ প্রেমের ছোয়া পাবেন বলেই আশা করছেন প্রযোজনা প্রতিষ্ঠান ফ্যামিলি সিরিজ ।

Don`t copy text!