ঢাকারবিবার , ১৩ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

রাজশাহীতে ১১ মাদক মামলার আসামী আক্কাস গ্রেপ্তার

প্রতিবেদক
admin
আগস্ট ১৩, ২০২৩ ৯:১৫ পূর্বাহ্ণ
Link Copied!

রাজশাহীতে ১১ মাদক মামলার আসামী আক্কাস গ্রেপ্তার
নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর শীর্ষ মাদক সম্রাট ও ১১ মাদক মামলার আসামী আক্কাস আলী (৪৫) কে গ্রেপ্তার করেছে আরএমপি কাঁটাখালি থানা পুলিশ। (১২ আগস্ট) শনিবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে কাঁটাখালি থানার ভারত সীমান্তের ১০ নাম্বার চর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এ তথ্য নিশ্চিৎ করেন কাঁটাখালি থানা অফিসার ইনচার্জ জাহাঙ্গির আলম।জানা গেছে, রাজশাহী শীর্ষ মাদক সম্রাট কাঁটাখালি থানার চরখিদিরপুর গ্রামের মৃত ইমরান আলীর ছেলে আক্কাস আলী (৪৫)। তার বিরুদ্ধে বিভিন্ন থানায় ১১ টি মাদক মামলা রয়েছে। বেশির ভাগ মামলা ফেনসিডিলের তার বিরুদ্ধে। বেশ কিছু মাদক মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা থাকলেও দীর্ঘদিন যাবত তিনি পলাতক ছিলেন।

পালিয়ে কখনও ভারত ও বিভিন্ন স্থানে থাকার কারনে তাকে দীর্ঘ দিন পুলিশ গ্রেপ্তার করতে পারেনি।
শনিবার দিবাগত রাত সাড়ে ৪ টার দিকে কাঁটাখালি থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে থানার ওয়ারেন্ট অফিসার এসআই চঞ্চলসহ পুলিশের একটি টিম ভারত সীমান্ত এলাকা ১০ নাম্বার চর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।গ্রেপ্তারকৃত আসামীকে শনিবার সকালে আদালতের মাধ্যে জেল হাজতে প্রেরণ করা হবে বলে জানান কাঁটাখালি থানা পুলিশ।

Don`t copy text!