ঢাকাশনিবার , ১২ আগস্ট ২০২৩
  1. অভিযোগ
  2. অর্থনীতি
  3. আইন আদালত
  4. আটক
  5. আন্তর্জাতিক
  6. আবহাওয়া
  7. আলোচনা সভা
  8. ইতালি
  9. ইতিহাস
  10. এক্সক্লুসিভ নিউজ
  11. কক্সবাজার
  12. কচুয়া
  13. কবিতা
  14. কিশোরগঞ্জ
  15. কুড়িগ্রাম
আজকের সর্বশেষ সবখবর

পূবাইলে ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী আটক,

প্রতিবেদক
admin
আগস্ট ১২, ২০২৩ ১০:৩০ অপরাহ্ণ
Link Copied!

গাজীপুর মহানগরীর পূবাইলে ৯০পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের টাকা সহ এক মাদক ব্যাবসায়ী কে আটক করেছে পূবাইল থানা পুলিশ।

শুক্রবার (১১ আগস্ট) রাতে ৪২নং ওয়ার্ডের তালটিয়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামিরা হলেন,মোঃ জুবায়ের হোসেন (২৫),তিনি গাজীপুর মহানগরের টঙ্গী পূর্ব থানার দত্তপাড়া (হাজী মার্কেট) এলাকার মৃত খলিলুর রহমান এর ছেলে।

পূবাইল থানায় কর্মরত এসআই মিলটন কুন্ড জানান ,পূবাইল থানার নবনিযুক্ত অফিসার ইনচার্জ মোঃ শফিকুল ইসলাম এর নেতৃত্বে ৪২ নং ওয়ার্ডে তালটিয়া সাকিনস্থ কসাইবাড়ী মোড় অন্তর ষ্টোরের সামনে পাকা রাস্তার উপর থেকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালন করিয়া জুবায়ের হোসেন নামের এক মাদক ব্যাবসায়ীর দেহ তল্লাশি করে নব্বই পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ২৫০/-টাকা সহ আটক করা হয়েছে।

পূবাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শফিকুল ইসলাম জানান,মাদক নির্মূলে আমার থানা এলাকায় প্রতিনিয়ত পুলিশী অভিযান অব্যাহত থাকবে। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে থানায় মামলা দায়ের করে তাদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Don`t copy text!